somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশরে সংঘর্ষে নিহত ১৫০ আহত ৫,২০০

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৫০ জন নিহত ও অপর ৫,২০০ লোক আহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মুরসির সমর্থক ও বিরোধীরা যে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ডেকেছিল তার সূত্র ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।
তবে মুরসির সমর্থক ইখওয়ানুল মুসলিমিনের নেতাকর্মীরা দাবি করেছেন, সেনাবাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতেই বেশিরভাগ মানুষ মারা গেছে; আর নিরাপত্তা বাহিনীর আক্রোশের শিকার হয়েছে মূলত মুরসির সমর্থকরাই।
মুহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহালের দাবিতে শুক্রবার কায়রোর নাসর সিটি’তে তার হাজার হাজার সমর্থক সমবেত হন। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে এ সমাবেশের ডাক দিয়েছিলেন ইখওয়ানের শীর্ষ নেতারা। ইখওয়ানের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়ি বৃহস্পতিবার এক বিবৃতিতে ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন।

পাশাপাশি সামরিক অভ্যুত্থানের নায়ক মিশরের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি সেনাবাহিনীর সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। সিসির আহ্বানে সাড়া দিয়ে বেশ কিছু মানুষ তাহরির চত্বরে সমবেত হয়, অন্যদিকে মুরসির সমর্থকরা বিক্ষোভ দেখান নাসর সিটি’তে। শুধু কায়রো নয়, আলেক্সান্দ্রিয়াসহ মিশরের অন্যান্য শহরেও বিক্ষোভ দেখান মুরসির সমর্থকরা।

শুক্রবার শেষ বেলা থেকে শুরু করে সারারাত ধরে সংঘর্ষ চলে। রাতের অন্ধকারেই শতাধিক মানুষ নিহত হয়। ইখওয়ানুল মুসলিমিন বলেছে, শুধুমাত্র শনিবার সকালেই নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের ৩১ জন সমর্থক নিহত হয়েছে।

রাব্বা আল-আদাবিয়া মসজিদের কাছে আজ (শনিবার) সকালেও সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে। এ ছাড়া, সেখানকার রাস্তায় ব্যাপক রক্তের দাগ দেখা গেছে।

মুরসি সমর্থকরা এ এলাকায় অবস্থান ধর্মঘট করছিলেন; তাদেরকে হটিয়ে চেষ্টা করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে কিনা তার পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে আজ খুব ভোরে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, এ মসজিদের আশপাশে যে অবস্থান ধর্মঘট চলছে তার ইতি টানা হবে। তিনি দাবি করেন, আইনি পন্থায়ই এ অবস্থান ধর্মঘটের ইতি টানা হবে।
ওই এলাকা থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং সমগ্র এলাকা কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। ইখওয়ানুল মুসলেমিনের মুখপাত্র গেহাদ আল-হাদ্দাদ বলেছেন, মিশরের নিরাপত্তা বাহিনী আহত করার জন্য নয় বরং হত্যার উদ্দেশ্যে গুলি ছুঁড়ছে।

ইখওয়ানের প্রবীণ নেতা সাদ আল-হোসাইনি বলেন, মসজিদের এলাকা থেকে ইখওয়ানের সমর্থকদের হটিয়ে দেয়ার জন্য এ ধরনের ততপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তিনি আরো জানান, ‘গত পাঁচ ঘণ্টা ধরে ওখান থেকে তরুণদের সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু তা সম্ভব হচ্ছে না। তরুণরা বলছে,আমরা রক্তমূল্য দিয়েছি তাই ওখান থেকে পিছিয়ে আসবো না।’



এদিকে ইখওয়ানের সমর্থকদের নির্বিচারে হত্যার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে মিশরের জনগণ। সেনাবাহিনীর বিশেষ করে জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি মিশরের জনগণ হত্যায় মেতে উঠেছেন বলে মনে করছে তারা।


মুরসিকে উতখাতের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা জানানোর জন্য সমগ্র মিশরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মিশরের সেনাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাজা গুলি ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে। ভূমধ্যসাগর তীরবর্তী শহর আলেকজান্দ্রিয়ায় সংঘর্ষে আজ খু্ব সকালে অন্তত ১০ জন নিহত হয়েছে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×