somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুজরাটে নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের দীর্ঘ বৈঠক

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম গত শনিবার গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের খবর নরেন্দ্র মোদী তার নিজের ওয়েবসাইটে তিনটি ছবিসহ প্রকাশ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রদূতের বিশেষ আগ্রহ থেকেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে দৈনিক মানবজমিনের কলকাতা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো:

"২০০২ সালের দাঙ্গার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে গোটা বিশ্বের কাছে নিন্দিত সেখানে বাংলাদেশের মত মুসলিম দেশের হাইকমিশনার তার সঙ্গে দীর্ঘ বৈঠক করে সাড়া ফেলে দিয়েছেন। সম্প্রতি নোবেলজয়ী অমর্ত্য সেনও মোদীর মুসলিম বিরোধীতার নীতির প্রবল সমালোচনা করে শোরগোল ফেলে দিয়েছেন। বিজেপি অবশ্য তাদের দলের সম্ভাব্য ভাবী প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে তুলে ধরতে সক্রিয় হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রীর ওয়েব সাইট সুত্রে জানা গেছে, গত শনিবার গুজরাটের রাজধানী গান্ধীনগরে নরেন্দ্র মোদীর বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম। মোদী তাকে আজকচ্ছ্ব এলাকায় রণোৎসব অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণও জানিয়েছেন। বাংলাদেশের দূত অবশ্য নিজে থেকেই মোদীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। গত শনিবারই এই বৈঠকের খবর মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের ওয়েবসাইটে তিনটি ছবি সহ প্রকাশ করে দিয়েছেন। এই খবরে বলা হয়েছে, সমান্তরাল সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের নিরিখে বাংলাদেশ ও গুজরাটের মধ্যে সহযোগিতা প্রসার ও শক্তিশালী করার ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে। গত শনিবার অন্য একটি অনুষ্ঠানে গুজরাটে গিয়ে তারিক এ করিম মোদীর সঙ্গে এই বৈঠকটি করেন। বৈঠকের সময় গুজরাটের মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কে কৈলাসনাথন উপস্থিত ছিলেন। কি কি বিষয় নিয়ে নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা নাগেলেও সরকারিভাবে শুধু জানা গিয়েছে, বাংলাদেশের অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছিল টেক্সটাইল, জাহাজ ও জাহাজভাঙ্গা শিল্পেরমত বিষয়ও।
করিম জানিয়েছেন, কটন-টেক্সটাইল, জাহাজ নির্মাণ ও জাহাজভাঙ্গাশিল্পে বাংলাদেশে যথেষ্ট সম্ভোবনা রয়েছে। গুজরাট ও কটন-টেক্সটাইল ও জাহাজনির্মাণ শিল্পের ক্ষেত্রে অগ্রগন্য। তাই দুই অঞ্চলের পারষ্পরিক স্বার্থে হাত মেলানোর সুযোগ রয়েছে। তবে কুনীতিকদের মতে, এই বৈঠক আসলে ছিল স্থল সীমান্তচুক্তি নিয়ে বিজেপির সমর্থন চাওয়ার শেষ প্রয়াস।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি ভারত সফরে এসে বিজেপির রাজ্যসভার নেতা অরুণ জেটলির সঙ্গে বৈঠক করে কোনও প্রতিশ্রুতি আদায় করতে পারেন নি। এমনকি শেষমুহূর্ত পর্যন্ত সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের চেষ্টা করে তা করানো যায় নি। এই অবস্থায় নরেন্দ্র মোদীকে শেষ আশ্রয়স্থল হিসেবে মনে করেই বাংলাদেশের দূতের এই বৈঠক বলে রাজনৈতিক মহলও মনে করছেন।
এদিকে কলকাতা থেকেপ্রকাশিত দ্য টেলিগ্রাফ পত্রিকায় লেখা হয়েছে, বিজেপির সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের দূত দেখা করেতাকে যুক্তি দেখানোর সুযোগ করে দিয়েছে যে, মুসলিম প্রধান প্রতিবেশির কাছেও বিশ্বের অন্যান্য প্রান্তের মত মোদীর গ্রহণযোগ্যতা বেড়ে চলেছে। টেলিগ্রাফ একজন বাংলাদেশের কুটনীতিকের মন্তব্য উদ্ধৃত করে বলেছে, নিছক গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে নয়, মোদীর সঙ্গে করিমের এই অস্বাভাবিক বৈঠকের পেছনেকাজ করেছে গভীর কুটনৈতিক কারণ। অথচ ২০০২ সালে গুজরাটে মুসলিম নিধনের সময় এই মোদী কোনও পদক্ষেপ নেননি। টেলিগ্রাফ মন্তব্য করেছে, এই বৈঠক বাংলাদেশ বা আওয়ামী লীগকে কতটা সাহায্য করবে তা বলা না গেলেও নরেন্দ্র মোদীর ওয়েবসাইটে এই সৌজন্য সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। অনুমান করা যায় আগামী দিনে নির্বাচনী প্রচারেও এই সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরা বলা হবে যে, শুধু ভারতের মুসলমানদের কাছেই নয়, ভারতের বাইরের মুসলমানদের কাছেও নরেন্দ্র মোদী সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×