somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলাপন (ছোট গল্প)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারমিডিয়েট ১ম বর্ষে ভর্তি হয়ে প্রথম ক্লাসে, প্রথম বেঞ্চে একমনে বসে আছি, নতুন কলেজ কারো সাথেই পরিচয় নেই, চুপচাপ বসে থাকা ছাড়া উপায়ও নেই। হঠাৎ একটা ছেলে নিজ থেকেই বলে বসলো...
-আমি সুমন তোমার নাম কি??
-আমি রায়ান...
নাম বলতে না বলতেই ক্লাসে স্যার চলে আসে। ক্লাসে বিভিন্ন কথার ফাঁকে দুজনের মধ্যে খুব ভাল সম্পর্ক গড়ে উঠে। হঠাৎ লক্ষ্য করলাম ওপাশের ফাস্ট বেঞ্চে একটি মেয়ে স্যারের সাথে দুষ্টুমি আর বন্ধুদের সাথেও কথা বলে যাচ্ছে। প্রথম দেখাতেই আমার কেমন যে ভাল লাগতে শুরু করে প্রথম দেখায় প্রেম যদি সত্যি হয়ে থাকে তাহলে হয়তো এইটাই হবে। ক্লাস শেষে সুমনকে মেয়েটির কথা বললাম...
-এটা কোন ব্যপার?? তুই টেনশন নিস না আমি দেখতেছি।
-তোর দেখা লাগবে না আমিই দেখবো।
-আরে বাবা আমি তোর হয়ে প্রোপোজ করবো..
-না আমার প্রপোজ আমিই করবো,
-ওকে তোর ইচ্ছে..
.
পরদিন ক্যাম্পাসে সুমন আমার আগেই হাজির। কানের কাছে ফিস ফিস করে বলে -দোস্ত তোর ও আসছে। চল ক্লাসে যাই। আজকেও মেয়েটি ফাস্ট বেঞ্চে বসে আছে, বাঁকা চোখে মেয়েটির দিকে দেখার চেষ্টা করছি। হঠাৎ মেয়েটার চোখে চোখ পড়ে হয়তো মেয়েটিও হয়তো আমাকেই দেখছিল....
.
বাসায় শুয়ে শুয়ে মেয়েটিকে নিয়ে স্বপ্ন বুনেতে বুনেতে কখন ঘুম চলে এলো জানি না, ঘুম ভাংলো মায়ের কড়া ডাকে...
-রায়ান আয় খেতে আয়, সেই কবে কলেজ থেকে এলি এখনও কিছুই খেলি না আয় খেয়ে নে।
-আসছি আম্মু...
.
আজ মেয়েটি অন্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম সাজে দেখছি, হালকা কমলা রঙের জামায় মেয়েদের এতো সুন্দর লাগে আজ ওকে না দেখলে অজানা থেকে যেত। কিছুটা অন্যমনস্ক হয়ে মেয়েটির হাত ধরে কল্পনার সমুদ্র পাড়ে হাটছিলাম, সমুদ্রপাড় থেকে টেনে নিয়ে এলো সুমন...
-কি রে এভাবে কি দেখিস?
-কিছু না...
-দোস্ত আজ প্রোপোজ করে ফেল।
-এখন না পরে..
-পরে পাখি উড়ে যাবে।
-যাবে না।
-তুই না বললে আমিই বলে ফেলবো, মেয়ে অস্থির মামা, অনেক অনেক কিউট...
-কিউট বলেই তো আমার হবে, আমি কি কোন দিক দিয়ে কম? পৃথিবীর দ্বিতীয় সুন্দর পুরুষ...
-ওরে বাবা তা প্রথম পুরুষটা কে?
-আমার আব্বু...
-ও সেনসিটিভ ইস্যু কথা বাড়ানো যাবে না। তোর ইচ্ছে, চলে গেলে মায়ের আঁচলে চোখের জল মুচিস...
-এটা প্রেম না ভালবাসা ও কখনই যাবে না।
-তাহলে তো ভালই...
.
প্রতিদিন চোখে চোখে কথা বলতে ভালই লাগে, তিন-চার বার চোখে চোখ পড়া, চোখ যেন কিছু বলতে চায়, মায়াবি চোখ, যেন আমাকেই খুজে সারাক্ষন, ঠিক যেমনটা আমি খুজি, আমি হাজার বার এই চোখের প্রেমে পড়তে চাই, পৃথিবীতে সব সৌন্দর্য যেন ওর চোখেই লুকিয়ে আছে। কলেজে যাওয়ার উদ্দেশ্যই এখন একটাই...
.
-কই যাস?
-কলেজ যাব আব্বু..
-আজকে কলেজ গিয়ে কাজ নেই।
-কেন আব্বু?
-তোর ছোট চাচ্চুর অফিসে (কুমিল্লা) যেতে হবে, আমার একটা মিটিং আছে যেতে পারবো না, তোকেই যেতে হবে।
-আমি গিয়ে কি করবো? আমি কিচ্ছুই জানি না।
-তোর কিছু করতে হবে না, শুধু তোর চাচ্চুর সাথে থাকবি।
-আমি না গেলে হয় না আব্বু??
-যা বললাম কর, এতো কথা কেন?
-হুম...
.
অনিচ্ছা শর্তেও যেতে হবেই বাবার হুকুম অমান্য করা আমার পক্ষে সম্ভব না, মন খারাপ নিয়েই বাসে উঠলাম, আজ মেয়েটাকে একটি বারও দেখবো না। চাচ্চুর অফিস কাছে হলে ভাল হতো তারাতাড়ি কাজ সেরে চলে আসতে পারতাম। কুমিল্লায় কাজ শেষ করতে লেগে যায় প্রায় এক সপ্তাহ। কুমিল্লা থেকে ফিরে, কলেজ ক্যাম্পাসে যখন যাই তখন প্রায় ১১টা। আজ ক্লাস হবে না, কোন এক অনিবার্য কারনবশত। ক্লাস রুমের সামনে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে এগিয়ে গেলাম, আমাকে দেখেই রাগান্বিত ভাব নিয়েই ক্লাসের ভেতর চলে গেল। মেয়েটা ক্লাসের এক কোনে গম্ভীর হয়ে বসে আছে মনে হচ্ছে মন খারাপ, না ঠিক মন খারাপ না কারো উপর খুবই রেগে আছে, চোখ লাল, নাক ফুলে আছে কিন্তু কার উপর রাগ করেছে? ক্লাসে তো কেউ নেই? কিছুটা ভয় ভয় লাগছে, সাহস সঞ্চয় করে ওর কাছে গেলাম, সামনা-সামনি দাড়াতেই মেয়েটা সজোরে চিৎকার করে বলে উঠলো...
-কই ছিলা এই কদিন? মরে গেছিলা??
-কুমিল্লা ছিলাম বাবার ব্যবসার কাজে।
-বলে যাওয়া যেত না?
-হঠাৎ করেই যাওয়া, বলার সময় পাই নি?
-ভাল করছো, আসছো কেন? ওখানেই থেকে যেতে!!
-তোমার জন্যই ফিরে আসা।
-আমার জন্য?
-হুম, এই কদিন তোমাকে খুব মিস করেছি?
-আমি তোমার কে? আমাকে কেন মিস করছ?
-জীবন!!
-ফিল্মি লাইন মেরো না, ওসব পুরানো ডায়লগ...
-কিন্তু কথাগুলো সত্য, ফিল্ম তো জীবন থেকেই তৈরি হয়।
-কে বলেছে?
-কেউ না, আমার মনে হয়...
-ভুল মনে হয়।
-মোটেই না।
-তোমাকে একটা কথা বলার ছিল।
-বল..
-আই লাভ ইউ।
-এটা কেমন কথা?
-ভালবাসা প্রকাশ করার জন্য পৃথিবীতে শুধু এই একটা কথা আছে নইলে অন্য কিছুই বলতাম।
-আমি তোমাকে ভালবাসি না।
-সত্যি কি তাই?
-সত্যিই তাই..
-তাহলে আমরা আবারও অপরিচিত হয়ে যাব..
-কেন?
-যেখানে ভালবাসা নেই সেখানে কিভাবে পরিচিত থাকি?
-আমরা বন্ধু হয়ে থাকি?
-না আমি তোমার বন্ধু হতে পারবো না।
-কি হবে?
-শুধুই ভালবাসা...
-আমি যাই..
-আমি আর ফিরবো না যদি তুমি চলে যাও।
-ভালবাসি মুখে বলতে হয় না বুঝে নিতে হয়।
-আমি বুঝতে চাই না, শুনতে চাই..
-হয় তুমি বুঝে নাও নইলে অন্য কাউকে খুঁজে নাও....
.
(সকল চরিত্র কাল্পনিক, কাহারো সাথে মিলে গেলে লেখক দ্বায়ি নহে)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×