হারানো ৫০ পয়সা
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্কুলে যাওয়ার সময় প্রতিদিন ৫০ পয়সা করে পেতাম আম্মুর কাছ থেকে মাঝে মাঝে একটাকা দিতো। আব্বু শহর থাকতো তাই যা আবদার সব আম্মুইই মেটাতো। ৫০ পয়সা হাতে নিয়ে রাজাপুত্রের ভাব নিয়ে স্কুলে যেতাম। স্কুল ছুটি হলে আসার সময় লাল বস্তা আইসক্রিম হাতে নিয়ে পাড়াতো ভাই-বন্ধুদের সাথে গান গাইতে গাইতে বাড়ির দিকে পা বাড়াতাম। বাড়ি গেলেই আম্মু হাত-মুখ ধুইয়ে দিয়ে খেতে বসাতেন, স্কুলে কি পড়ানো হয়েছে, কি কি করেছি এসব গল্প নিয়ে বসতেন। আমি খেতে খেতে স স্কুলের সবকিছুই বলে যেতাম আম্মু। খাওয়া শেষ করে আম্মু আমাকে পাশে নিয়ে শুয়ে পরতেন ঘুমানোর জন্য কিন্তু আমার ঘুম আসতো না, আমি ঘুমের ব্যান ধরে শুয়ে থাকতাম যখনই আম্মুর একটু ঘুম আসতো আমি দৌড়ে চলে যেতাম বাড়ির উঠানে, আমরা বিভিন্ন ধরনের খেলা খেলতাম। এক এক দিন এক এক একধরনের খেলা কখনও ক্রিকেট কখনও ফুটবল কখন হা ডু ডু আবার কখনও কানামাছি। আমাদের কারো কাছে ফুটবল ছিল না আমরা অনেকগুলো পলিথিন একটার মধ্যে পুরে দিয়ে ফুটবল বানিয়ে খেলতাম। আমার প্রি খেলা ছিল ক্রিকেট যদিও কখনও ব্যাটিং-বোলিং করতে পারতাম না পাড়ার বড়রাই সব সময় ব্যাটিং-বোলিং করতো আর আমরা ছোটরা সব সময় ফিল্ডিংই দিয়ে যেতাম। ৩য় শ্রেণীয়ে উঠার পর আব্বু আমাদের শহরে নিয়ে এলো। শুরু হয়ে গেল গ্রামের বন্ধুদের মিস করা। এখন যত দামী আইসক্রিমই খাই না কেন সে বস্তা আইসক্রিম, ২৫ পয়সা দামের চকলেট মিস করি, খুব মিস করি

®ডি এইচ তুহিন
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন