কমদামে জুতো কেনা
১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছুদিন আগে বায়জিদ লিংক রোডের দিকে যাওয়ার জন্য আমার ছাগলের বাচ্চার পিঠে উঠে বসলাম দুইজন। জিইসি হয়ে ফ্লাইওভারে উঠার সময় দেখি রাস্তার পাশে নামিদামি জুতোর দোকানে মাইক লাগিয়ে চিল্লাচ্ছে আসেন ভাই নিয়ে যায় ৫০% ডিস্কাউন্টে নিয়ে যান। ভাবলাম হয়তো জুতো খুব সস্তা হয়ে গেছে যাই এই সুযোগে দুই এক জোড়া নিয়ে নেই ব্যান্ড বলে কথা সব সময় তো আর সস্তায় পাওয়া যাবে না। শোরুমের ভেতরে ডুকতেই সালাম দিয়ে আমাদের বরণ করে নিলো এক বড় ভাই বেটা মানুষ কোন আপু হলে ভাল লাগতো যাই হোক ভেতরে গিয়ে সোজা চলে গেলাম ডিস্কাউন্ট কর্ণারে। সেখানে গিয়ে জুতো পছন্দ করছি এটা ওটা দেখছি। দেখতে দেখতে একজোড়া জুতো পছন্দ হয়েই গেলো। জুতোজোড়া যেহেতু পছন্দ হয়ে গেছে তাই প্রাইজটা দেখা দরকার ছিল প্রাইজ দেখে আমার বন্ধুকে বললাম চল বাসার যাওয়ার সময় নিবো। বন্ধু বলে এখন নিয়ে নে, যাওয়ার সময় তো আমরা এদিক দিয়ে যাবো না এই বলে সে প্রাইজট্যাগ দেখে বললো চল ভাই চল যাওয়ার সময় নিবো অনেক কাজ আছে। এই বলে সে আমার আগেই ছাগলের বাচ্চার পিঠে উঠে বসে বলে চাবি দে গাড়ি স্টার্ড করি। সোজা লিংক রোড গিয়ে দম নিলো বেচারা।
বাই-দা-রাস্তা প্রাইজ ছিল ১৯৮৯৯/- মাত্র
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন