somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমামদের খুতবা মনিটরিং করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গিবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে এখন থেকে মসজিদের ইমামদের জুম্মার নামাজের খুতবা মনিটরিং করবে সরকার। প্রথমে পর্যায়ে রাজধানীর মসজিদগুলোর খুতবা মনিটরিং করা হলেও ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকার মসজিদের খুতবাও এর আওতায় আসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ, র‌্যাব ছাড়াও মাঠপর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, আনসার ভিডিপি সদস্য সবাইকে নিয়োজিত করে জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যদেরকে নিজ এলাকার জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কিত কার্যক্রম সমন্বয় করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির সর্বশেষ সভা গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় নেয়া অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ঢাকা শহরের মসজিদে শুক্রবারে জুম্মার নামাজের সময় ইমামদের দেয়া খুতবা মনিটরিং করা হবে। মনিটরিংয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা প্রতি শুক্রবারে ১০টি মসজিদে গিয়ে খুতবা মনিটরিং করে ইসলামিক ফাউন্ডেশনেই প্রতিবেদন পেশ করবে। সেসব প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর আগে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী জঙ্গিবাদবিরোধী বক্তব্য শুক্রবারের জুম্মার নামাজের খুতবার সময় মুসলি্লদের সামনে তুলে ধরার জন্য ইমামদের প্রতি আহ্বান জানানো হয়। সে অনুযায়ী ইমামসমাজ জঙ্গিবাদবিরোধী বক্তব্য রাখছেন কি-না অথবা জঙ্গিবাদের পক্ষে কোনো বক্তব্য দিচ্ছেন কি-না তাই মনিটরিং করা হবে।
এ বিষয়ে স্ব্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জঙ্গিবাদ প্রতিরোধ-সম্পর্কিত সুস্পষ্ট কর্মসূচির উল্লেখ ছিল, সরকার ক্ষমতায় আসার পর এ বিষয়ক কমিটি গঠন ও অন্য পদক্ষেপ গ্রহণের ফলে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সাফল্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে মাদ্রাসা, মসজিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী প্রচারণা, জুম্মার নামাযে খুতবা-পরবর্তী জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সমাবেশ বা অ্যাসেম্বলির সময় জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কমিটি গঠনের পর এখন পর্যন্ত ১৬টি বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির মিটিংয়ে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তা বাস্তবায়িত হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য গুরুত্ব আরোপ করা হয়। সে অনুযায়ী এখন থেকে ইমামদের খুতবা মনিটরিং করা হবে



সুত্র
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×