somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা দিবস নাকি ভ্যালেন্টাইন ডে

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম প্রধান আমাদের এই দেশে বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে বিতর্করয়েই গেছে। কেউ দিবসটিকে সাদরে গ্রহন করছে আবার কেউ একে বিজাতীয় বা অপসংস্কৃতির আগ্রাসন মনে করছে।

অভিধানে ভ্যালেন্টাইন ডে সম্পর্কে যথার্থ বর্ণিত হলেও একশ্রেণীর কুপ্রবৃত্তির জনগোষ্ঠী ডিকশনারিবহিভর্ূত অর্থ প্রচার করে ফায়দা লুটছে। বাংলাদেশী সমাজকে বিনষ্টকারী এসব অপসংস্কৃতির কুশীলবদের আইন প্রয়োগ করে এই মুহূর্তে প্রতিহত করতে না পারলে ভবিষ্যতে বাঙালি এবং বাংলাদেশ ঠাঁই পাবে শুধুমাত্র ইতিহাসের পাতায়।

সংসদ ডিকশনারির 1258 পৃষ্ঠার ডান দিকের কলামে সর্বনিম্নে লেখা রয়েছে ভ্যালেন্টাইন অর্থ দি নেম অফ টু সেইন্টস। 2 জন খ্রিস্টান ধর্মযাজকের নাম। এদের মৃতু্য তিথিতে (14 ফেব্রুয়ারি) পাখিরা নিজ নিজ সঙ্গী নির্বাচন করে বলে রূপকথায় বর্ণিত আছে। সেখানে আরো উল্ল্লেখ আছে যে, 'ভ্যালেন্টাইন অর্থ 1 (এক) বছর ধরিয়া বর কনে হিসেবে খেলিবার জন্য নির্বাচিত বর বা কনে।' সম্মানিত পাঠকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, এই নির্বাচিত বর বা কনে নিশ্চয় 1 বছর ধরে এক্কাদোক্কা, লুডু, কাবাডি, ফুটবল, ক্রিকেট বা কম্পিউটারে ভিডিওগেম খেলবে না। 1 বছরে তারা যে খেলাটি খেলবে তার পরিণতি হবে একটি আদম সন্তানের জন্ম। বলার অপেক্ষা রাখে না যে, তার পরিচয় হবে একটি বাস্টার্ড বা জারজ সন্তান হিসেবে। গর্ভধারিণী স্বীকৃত হবে কুমারী মাতা হিসেবে। পাশ্চাত্যে কুমারী মাতা হওয়া কোনো ঘটনা নয়, কিন্তু দক্ষিণে-পূর্ব এশিয়ায় বিশেষ করে আমাদের বাংলাদেশে বিয়ের আগে কোনো মেয়ে সন্তানসম্ভবা হলে লজ্জায় আত্মহত্যা করে। সংবাদপত্রের পাতায় এই ধরনের ঘটনার খবর প্রায়শই পাওয়া যায়। পিতৃ পরিচয়ের জন্য শিশু কোলে কুমারী মাতা দ্বারে দ্বারে ধরনা দিয়েছে। তাছাড়া পৃথিবীতে কোনো ধর্মই বিয়ের আগে দৈহিক মিলনকে স্বীকৃতি দেয়নি। বাংলাদেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান সমপ্রদায়ের মধ্যে তো নয়ই। বাংলাদেশের সমাজে বিয়ের আগে দৈহিক মিলন আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। তাই যদি হবে তাহলে কোন সাহসে এ দেশের যুবক-যুবতী, তরুণ-তরুণী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে বেল্লোপনা করে বেড়ায়?

সম্মানিত পাঠকবৃন্দের সামনে এই ক্ষণে একটি ঘটনা তুলে ধরার প্রয়াস অনুভব করছি। 2001 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের কট্টর হিন্দু মৌলবাদী সংগঠন 'শিবসেনা' প্রধান বালথ্যাকারে ভ্যালেন্টাইন ডে সম্পর্কে তার লিখিত বক্তব্যে দিলি্ল্লতে সাংবাদিকদের জানান যে ভ্যালেন্টাইন ডে হিন্দু ধর্মের নয়, সেই সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদ ও সংস্কৃতিবিরোধী। এর ফলে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী অবাধ মিলনের সুযোগ পায়। এই পশ্চিমা অপসংস্কৃতি ভ্যালেন্টাইন ডে যেন এ দেশের যুবক-যুবতী, তরুণ-তরুণী পালন না করে সে জন্য আমার দলের কর্মীরা তাদের প্রথমে বোঝাবে, এতেও যদি কাজ না হয় তাহলে প্রয়োজনে আইন হাতে তুলে নেবে।'

ভালোবাসা দিবস নিয়ে কিছু কিছু প্রশ্ন আমাকেও ভাবিয়ে তুলে না যে তা নয়। যেমন- ভ্যালেন্টাইন ডে অর্থ যদি বিশ্ব ভালোবাসা দিবস হয় তাহলে এই দিনে গরিব-দুখী-অনাহারীদের জন্য ভ্যালেন্টাইন ডে পালনকারীরা সাহায্যের হাত প্রসারিত করে না কেন? মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য রক্তদান কর্মসূচি কেন গ্রহণ করা হয় না? পাশ্চাত্যের ভ্যালেন্টাইন ডের প্রবক্তারা এই দিনেও কেন দুর্বল রাষ্ট্রের নিরীহ জনগণের দেহকে বোমার আঘাতে ছিন্নভিন্ন করে? ভ্যালেন্টাইন ডে যদি বিশ্ব ভালোবাসা দিবসই হয় তাহলে জাতিসংঘের ইউনেস্কো কেন এটার স্বীকৃতি দেয়নি? "

সুতরাং ভালোবাসা দিবস অবশ্যই হতে পারে কিন্তু তা কখনোই ভ্যালেন্টাইন ডে নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×