গার্মেন্টস শ্রমিকদের প্রতি বৈষম্য কেন?
০৪ ঠা নভেম্বর, ২০০৬ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গার্মেন্টস শ্রমিকদের জীবিত কালের মতই মৃতু্যর পরও তারা চরম অবহেলার পাত্রই রয়ে গেছে। অথচ এই শ্রমিকদের সস্তা শ্রমের কারণেই আমরা বিশ্ববাজারে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আয় করি। এটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত। সস্তা শ্রমের কারণেই দেশে নব্য ধনীক শ্রেণীর উদয় ঘটেছে। তাদের গাড়ি-বাড়ি, শান-শাওকত সবই হয়েছে। কিন্তু গার্মেন্টস শ্রমিকেরা বাঁচার মত মজুরির দাবি জানাতে গিয়ে জীবন হারিয়েছে। মালিকদের কারণে আগুন লেগে গ্ধ হয়ে ও পদপিষ্ট হয়ে জীবন দিয়েছে। ভবন ধসেও মারা গেছে। তাদের জীবনের দাম সব সময়ই সস্তা, অতি সস্তা!
অথচ এ দেশেরই অন্য সন্তান যারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে বিদেশের মাটিতে দুর্ঘটনায় বা দায়িত্ব পালনে জীবন দিয়েছে তাদের প্রতি সরকারিভাবে জাতীয় মর্যাদা প্রদর্শন করা হয়েছে। তাঁদের মরদেহ যথাযোগ্য মর্যাদায় গ্রহণ ও দাফন করা হয়েছে। নিহত গার্মেন্টস শ্রমিকদের মত তারা অবহেলার পাত্র হয়নি।
সেনা সদস্যদের মরদেহের প্রতি গুরুত্ব ও মর্যাদা দেওয়ায় আপত্তি করার প্রশ্নই ওঠে না। আমাদের প্রশ্ন গার্মেন্টস শ্রমিকদের প্রতি গুরুত্ব ও তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হয় না কেন? উৎপাদন করা কি পাহারা দেওয়ার চেয়েও ছোট বা গুরুত্বহীন কাজ? তবে এ বৈষম্য কেন? জবাব চাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৬ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা...
...বাকিটুকু পড়ুনশিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন