এক ফোঁটা ভালোবাসার জন্যে
এ হৃদয় মরুভমি !
জীবনের পরতে পরতে ব্যর্থতা
প্রতিটি ভাঁজে না পাওয়ার যন্ত্রনা !
ভাবতে বসি ’কি পেলাম এই জীবনে ?’
লোকে বলে ’কি পেলে না ভেবে কি দিলে তাই ভাবো।’
তাতে নাকি আত্নসুখ হয় !!
বেশ তবে না হয় তাই ভাবি .. .. ..
সুখ না জানা আমি আত্নসুখের আশায় ভাবতে বসি !
এই এ্যাত্তটুকুন জীবনে
দিয়েছি তো মন্দ নয় !
ভাবনার ফলাফল আমার .. .. ..।
ভাইকে আত্নসম্মান বিকিয়ে ভালোবেসেছি;
বিনিময়ে জুটেছে তার ত্যাগ বিসর্জনের অপবাদ !
অথর্ব বোনকে বুক দিয়ে আগলে রেখেছি;
বোন সবসময় বলে আমি নাকি ভীষন স্বার্থপর !
নপুংশক ভালোবাসার সাগরে ডুব দিয়েছি;
ঝিনুকের খোলস-টাও পাইনি আমি !!
ভাবনা-টা এলোমেলো হয়ে ইথারে ছড়ায়.. .. ..
পেয়েছি কি তবে ?
পা ডেবে যাওয়া কার্পেটে মোড়া ঘর;
চার পাল্লার সেগুন কাঠের আলমারী;
কালো কুচকুচে জমিদারী পালংক;
দেয়ালে ৪২” এলসিডি ব্রাভিয়া !!
এসব কি আর পাওয়া ???
চেয়েছিলাম যা পাওয়া হয়নি তার কিছুই.. .. ..
চেয়েছিলাম এক চিলতে আকাশ .. .. ..
আকাশ জুড়ে উড়তে থাকা ভালোবাসার পায়রা !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

