
আমি তোমায় মন্দ্র মল্লারের মতো পরশ বুলাই,
এত যে ডাকি তোমায় সাড়া দাও না!
কোনো এক চোরা সিন্দুকে
গোপন বীণাটির মতো নিজেকে রাখো লুকিয়ে।
এমন তো নয় তুমি জানো না
জানো তো কতটা আকুতি তোমায় ঘিরে আমার!
আমার লালায়িত জীবনের বীজমন্ত্রখানি
ভ্রণ সমেত বপন করেছি
কখন ভুমিষ্ট হবে এই আশায়।
জানি স্রষ্টা মহাশয়ের মতো
নেই হাতে আমার তোমার জন্মমুহূর্ত ক্ষণ;
তবুও আমি অপেক্ষমান.....
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




