আজ ১৬ই ডিসেম্বর
আজ নয় শুধুই আড়ম্বর আর উচ্ছ্বাস প্রকাশের দিন,
আজ প্রতিটি দিনই দেশের ও দশের জন্য
তা অনুভব করার দিন, অনুধাবনের দিন;
কী করে নিজ প্রাণ অকাতরে বিসর্জন দেয়া যায়
কী করে নিজ জায়া, জননী আর আত্মজকে অসহায় করে
শুধুই প্রজন্মের তরে মৃত্যুকে আলিঙ্গন করা যায়,
তা অনুভব করার দিন, আর
সেই অনুভব প্রতিটি দিন প্রতিটি ক্ষণে
ছড়িয়ে দেয়ার দিন।

আজ ১৬ই ডিসেম্বর, বাঙালির বিজয়ের দিন
আজ বাঙালি শব্দটি বুকে ধারণ করে
প্রতিদিন বাঙালি হয়ে ওঠার দিন,
আজ নয় শুধুই রক্তাক্ত স্মৃতি রোমন্থনের দিন,
আজ রক্তাক্ত বাংলাদেশকে
আভ্যন্তরীণ আর পরাশক্তির কুদৃষ্টি থেকে বাঁচাবো,
সেই শপথ নেয়ার দিন।
আজ নয় শুধুই আড়ম্বর আর উচ্ছ্বাস প্রকাশের দিন,
আজ সংকল্পে দৃঢ, নিষ্ঠায় অবিচল থেকে
পরিপূর্ণ বাঙালি হয়ে ওঠার দিন!!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



