এই জনপ্রিয়তার বাজারে উগ্র ধার্মিক এবং উগ্র সুশীলেরাই আজকাল সবচেয়ে বেশি দামী। এরাই সবচেয়ে জনপ্রিয়, এরাই এলিট। কিন্তু এদের ভিন্ন দলের ভেবে ভুল করবেন না। ১৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা যেমন একই রেখা , এরাও তেমনি একই দলের লোক। একদল সুশীলতার পতাকা ব্যবহার করে তলে তলে ফায়দা লুটবে, আরেকদল ধর্মের পতাকা ব্যবহার করে। দুই-ই এক। খুব কাছ থেকে এরকম কিছু মানুষকে দেখে পর্যবেক্ষণ করেই কথাগুলা বলছি । ফাও প্যাচাল পাড়তেছিনা।
এদের কিছু বৈশিষ্ট্য মিলে যাবে,যেমন -উগ্র সুশীলগুলার দাড়ি, টুপিওয়ালা কাউরে দেখলেই চুলকাবে- সেই লোককে ভালোমত চিনুক বা না চিনুক। আর উগ্র ধর্মবিক্রেতাদেরও কেউ দাড়ি রাখলোনা কেন, ওই মেয়েটা ছেলেদের কাছে ঘেষে কেন, এই ছেলেটা এত মেয়ে ঘেষা কেন, ওই ছেলেটার চারুকলায় পড়ে, কবিতা লেখে, গান গায় - নিশ্চিত নাস্তিক। ওই ছেলেটার চুল লম্বা - নিশ্চিত গাঞ্জা খায়! এইসব ফতোয়া!
এই দুই দলের সাথে কয়দিন চললেই বুঝবেন তলে তলে এদের গভীর ally !
একসাথে বসে উগ্র সুশীল আর উগ্র ধর্মব্যবসায়ী ঠিকই গাঞ্জা টানবে, আপনে কিছু কইলেও এদের চুলকাবে, কিছু করলে তো আর কথাই নাই! এরা দুইদল বুদ্ধিবেশ্যা।
এরা প্রচুর সংকীর্ণমনা, এই জায়গাতে এদের প্রচুর মিল। এরা নিজেদের এলিট ভেবে নিয়ে আর দশটা নিজের মত নিজের আইডিওলজির উপর স্থির থাকা লোকদের বারবার কথা, কাজের মাধ্যমে আঘাত করেই যাবে। আবার এদের দুই দলই প্রচুর স্বার্থপর!এবং তেলবাজ। আদর্শের কথা এদের কাছে পাপ ঢাকার উপায় ছাড়া বেশি কিছু না - আদর্শের কথা শুনে বিভ্রান্ত হবেন না।
এইসব আইডিওলজি বিক্রেতায় দেশের বাজার সয়লাব! তাই আজকের সুশীল কিংবা বাম দল করা বন্ধুটাকে পরদিন জামাত কিংবা হেফাজত করতে দেখলে; অথবা জামাতিরে পরদিন বামাতি হইতে দেখলেও অবাক হবেন না এইটাই আজকালকার বিজনেস পলিসি! আগেও ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। টিকতে চাইলে বাতাস বোঝে পাল তুলুন!
মাঝামাঝি বলে কিছু নাই, উগ্রতার লেবাস ধরেন, নাইলে আপনার ভাত নাই।
এই সময়ে আইডিওলজি একটা বিশাল পূঁজি। একে নানান ভাবে রূপান্তর করতে পারলে আপনার জনপ্রিয়তা ঠেকায় কে?
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


