somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

" মৃত্যুদ্বীপে একদল আগন্তুক "

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বন্ধুরা , মৃত্যুদ্বীপে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

আর হ্যাঁ , প্রথমেই বলে নেই এই আমি সেই লোক , যার অন্ত্যেষ্টিতে তোমরা এসেছো ।

আমি এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ।
কেন জানিনা মৃত মানুষকে অন্য সবাই সেচ্ছায় কিংবা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেখতে গেলেও , আমি যেতাম না - আর গেলেও সেটা নিতান্ত অনিচ্ছায় ।

অন্ত্যেষ্টিতে এসে সবাই মৃতের প্রশংসায় পঞ্চমুখ হয় , কেউ বা আবার অতিরঞ্জিত কথাও বলে ফেলে ।

তখন মৃত লোকটার অনুভূতি কেমন হয় ?

তখন কেউ কি তার সাথে শত্রুতা পুষে রাখেনা ? ( হয়তোবা ! )

মৃতরা কি শত্রুহীন ? ( তবে মরতে চাই । )

মরে গেলে চারপাশ দেখতে কেমন লাগে ? ( অদ্ভুত নিরব - শান্ত নিশ্চই ! )

সবাই আমার সম্পর্কে কি ভাববে ? ( নাকি আমাকে চিনবেই না ! )

কেউ কি আমার জন্য কাঁদবে ? ( চাইনা কেউ কাঁদুক !)

নাকি আমার মৃত্যুতে হবে আনন্দউৎসব ? ( চাইনা হোক !)

প্রশ্নগুলোর উত্তর পাইনি এতদিন ।

ভাবতে ভাবতে মাথার চুল ছিড়ে ফেলেও উত্তর পাইনি ! তখন বুঝেছি মৃত্যু বুঝতে মৃত্যুই একমাত্র পথ - আমায় মরতে হবে ।

আর আজ দেখুননা আমি এই সব প্রশ্নেরই উত্তর জানি !

একজন প্রশ্ন করতে চেয়ে হাত তুললো ।

আমি - হ্যাঁ বলুন ।

জনৈক আগন্তুক - এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের বলবেন ?

আমি - বলবোনা ।

তারপর ওরা আমাকে গুলি করে হত্যা করলো ।

আমার কপাল ফুড়ে বেড়িয়ে গেছে গুলিটা , কপালের মাঝ বরাবর একটা গোল গর্ত করে দিয়ে !

টেবিলে একটা ধুলোজমা আয়না পড়েছিল , ওটা আমি দাড়ি কাটতে ব্যবহার করতাম ।

আয়নাটা আমায় অতন্দ্রিলা দিয়ে বলেছিল , " তুমি এই আয়নার দিকে তাকিয়ে দৈনিক ১ ঘণ্টা অন্তত নিজেকে খুব ভালোভাবে দেখবে , নিজের জীবনকে ভালোবাসতে শেখো । তাহলে তোমার মনে মৃত্যুচিন্তা আসবেনা । "

এর পরদিনই অতন্দ্রিলাকে খুন করি ।


জীবনের প্রতি আমার কোনই মোহ ছিলনা ।

সে আয়নাটা দিয়ে ওরা আমায় গর্তটা দেখালো - কি সুন্দর এক রক্ত তিলক আমার কপালে !

মৃত্যু এতো সুন্দর হয় ! মুগ্ধ বিস্ময় নিয়ে দেখতে দেখতেই আমার মৃত্যু হল ।

- মৃত্যুর সময় কেমন লাগে ?

- বলবোনা ।

- ওরা তোমায় কেন হত্যা করলো ?

- বলবোনা ।


আবারো গুলি এসে ঝাঝরা করে দিলো আমার বুক । ( হৃদয়ে লাগেনি , আমার হৃদয় ছিলোনা ।)

এভাবে মৃত্যুর মোহে , জীবনের প্রতি অবহেলা নিয়ে মরতে মরতে আজ আমি এই আপনাদের সামনে এসে দাড়িয়েছি; আমার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এক মৃত্যুদ্বীপের বাসিন্দার আত্মকাহিনী শোনানোর জন্য ।

আপনাদের এই মৃত্যুদ্বীপে স্বাগতম ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×