somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

" একটি আপাত ব্যর্থ অভিযান - জাদুবাস্তবতার খোঁজে কাফকা থেকে গার্সিয়া মার্কেজ , অবশেষে জীবনানন্দের কাব্যে বাংলার জাদুবাস্তব রূপ আবিষ্কার। "

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(নোট - তখন জাদুবাস্তবতা, সুররিয়ালিজম এইসব নিয়ে ঘাটাঘাটি করতে ভাল্লাগতো। নিতান্ত কাচা হাতের হাবিজাবি লেখা)


জাদুবাস্তবতার খোঁজে পড়েছি গার্সিয়া মার্কেজ থেকে ফ্রান্ৎস কাফকা ।

হেটে চলে গেছি কলম্বিয়া থেকে প্রাগ ।

কলম্বিয়ার পথে পথে কর্নেলের চিঠি কিংবা নীল কুকুরের চোখের আশায় হেটে চলেছিলাম নিঃস্বঙ্গতার একশো বছর ।

আর প্রাগের সার্কাসে খুঁজি সেই অনশনশিল্পীকে ,

যে অনশন শিল্পের প্রতি আত্মনিবেদিত ।

দন্ড উপনিবেশে শেষ রায়ের প্রতীক্ষায় থেকে গ্রেগর সামসার মত হয়ে যাই এক বিশালকায় বিষণ্ন তেলাপোকা ।

জাদুবাস্তবতা খোঁজে খোঁজে যখন ক্লান্ত হয়ে ফিরেছি এই বাংলার সবুজে শ্যামলে ,

তখন ঘাসের বুকে শিশিরবিন্দু দেখে ,

ছাতার মতন পাতাটির নিচে দোয়েলের মধুকণ্ঠী শীষ শোনে ,

আর পাখির নীড়ের মত চোখের অধিকারিণী নাটোরের বনলতার সেনের দিকে তাকিয়ে অনুভব করলাম ,

আমাদের অতিপ্রিয় জীবনানন্দ দাশ , বাংলার ঘাস , মাটির স্পর্শে স্পর্শে ছড়িয়ে গেছেন নিরন্তর জাদুবাস্তবতার উপাদান ।

ঠিক তখনই ইউরেকা ইউরেকা বলে চেচিয়ে উঠতে গিয়ে আচমকা থেমে যাই , নিস্তব্ধতার কাছে আত্মসমর্পণ করি আবারো ।


" হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে /

সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস অথবা-
থুত্থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি , '
বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে ,
চমৎকার ! ধরা যাক দুয়েকটা ইঁদুর এবার ? "
এই জাদুবাস্তবতায় আচ্ছন্ন পঙক্তিগুলো হৃদয়ের গভীরে রেখে কাফকা / মার্কেজের বইয়ের পাতায় পাতায় জাদুবাস্তবতার খুঁজে ঘুরেছি ।

একসময় জানতে পারলাম রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ বাঙালিদের মধ্যে প্রথম তার কবিতায় জাদুবাস্তবতার ব্যাবহার করেছেন ; তিনি প্রথম বাঙালি সুররিয়ালিস্ট কবি ।

হৃদয়ে জীবনানন্দের পঙক্তি সুপ্ত রেখে জাদুবাস্তবতার জন্য আমার এই আপাত ব্যর্থ অভিযান প্রকৃতপক্ষে ব্যর্থ নয় ।

" আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি ,

বাহির পানে চোখ মেলেছি ,

আমার হৃদয় পানে চাইনি ! "

- গানের এই কথাগুলো আমার এই আপাত ব্যর্থ অভিযান সম্পর্কে সঠিক উক্তি ।

আমরা হৃদয়ে অনন্ত ঐশ্বর্যের সম্ভার রেখে বাহ্যিক সম্পদের আশায় ঘুরে মরছি !



অনেকগুলো সুররিয়ালিস্ট গল্প/কবিতা পড়ার পরও জাদুবাস্তবতা ( সুররিয়ালিজম ) আমার কাছে এখনও অস্পষ্ট রয়ে গেছে ।

অস্পষ্টতা এবং বিভ্রান্তি হয়তো জাদুবাস্তবতার বৈশিষ্ট্য । হয়তো এটা কখনো ভালোভাবে বোঝা যায়না অথবা আমি হয়তো একে বুঝতে ব্যর্থ হচ্ছি ।

বাংলাদেশে আরো যারা জাদুবাস্তবতা নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে আছেন আব্দুল মান্নান সৈয়দ ও শহীদুল জহির ।

যদিও তাদের লেখা একদমই পড়া হয়নি ।

পড়তে হবে ,,,,

তাকাতে হবে হৃদয়ের পানে ,,,,

রহস্যময় জাদুবাস্তবতার খোঁজে ,,,,

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×