somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

স্বপ্নহীন স্বগতোক্তি

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কবিতার কঙ্কাল শরীরের মাঝে আমার সজীব হৃদয়ের ঐকতানে বাজে
জীবনের শ্বাশ্বত মৃত্যুর আঘ্রাণ; কবিতাকে জীবনের একমাত্র আরাধ্য করে তোলা হয়নি,
আর হবেওনা হয়তোবা, নিতান্ত যান্ত্রিক জীবনের ক্ষণিক বিরতিতে
তবু কিঞ্চিৎ সুখের গালিচা চেপে স্বর্গে বেড়ানোর সুখ তো পাওয়া যাবে!
রৌদ্রের আঘ্রাণ, জুই, চামেলী, হাসনাহেনার সুঘ্রাণ, আর কার্তিক অঘ্রাণে তবু,
আমার হৃদয়ের তন্ত্রী বেয়ে,মৃত্যুর দূত এসে নামে,
স্পষ্টত হৃদয়ের দখিন দুয়ার খুলে আমার
সুখের পায়রা জানপাখিটা উড়ে যায়,
তাতে বিচলিত নই, হলে কিইবা হবে,
যান্ত্রিক রোবটের মত হাটাচলা- গতানুগতিক এলগরিদম মেনে চলা জীবনের চিহ্নটা যদি উড়েই যায়,
তবে ক্ষতি কী? উড়েই যাক।
.
মাটির পৃথিবী তবু দারুন অসুখ বুকে নিয়ে বাঁচে, মরতে মরতে কোনক্রমে
স্ব-উদ্যোগে বেচে উঠে বারংবার, আমি, এই আমি যেন এই জীবনের সাবলিল ধারাপাতে,
বিজয়ীর মাল্য পরে হঠকারী চলনে বাঁচতে বাঁচতে বাঁচতে বাঁচতে বাঁচতে বাঁচতে , ক্রমশ
শ্বাশ্বত শান্তির মত আরাধ্য মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি!
এ পৃথিবী আমার উলটোরথে চলেছে তুমুল বেগে- খুড়িয়ে হলেও আমি যেমন চলছি মন্দ নয় তাও।
.
হে পৃথিবী, হে পৃথিবীর মানুষ,
তোমাদের জরাজীর্ণ জীবনে একফোঁটা অমৃত যদি যোগাতে পারি,
সন্তুষ্ট থাকবো, বিষ যদি উঠে হাতে, কুণ্ঠিত হবোনা তাতেও!
মৃত্যু এবং জীবনদান, জীবনদান এবং মৃত্যু করে করেই জীবনের চিরন্তন চক্র পূর্ণ হবে, হয়, হতেই হবে।
মাঝখানে আমরা হয়তো কিছু স্বাপ্নিক ভাঁড়, স্বপ্ন দেখি, দুস্বপ্ন দেখি, খাই দাই, অভুক্ত থাকি,
আশা নিরাশায় দুলি, দারুণ সব ব্যর্থতা, কষ্ট, হতাশা, ক্রন্দন জমিয়ে জমিয়ে স্ফটিকস্বচ্ছ কবিতার সৌধ গড়ে তুলি!
আমার কাদামাটির মত কোমল হৃদয়ে কবিতার মৃৎশিল্প গড়ি আর
শব্দের রংতুলি হাতে নিয়ে বসে থাকি, সামনে বিমূর্ত মগজের ক্যানভাস!
সেখানে কবিতার মত কিছু আকিবুকি, কাটাকুটি, যুদ্ধ, প্রেম ভালোবাসাকে কবিতার শ্রীরূপ ধরতে দেখি!
.
দারুণ জন্মান্ধ চোখে দৃষ্টি ফোটানো কঠিন,
কিন্তু ততটাও কঠিন নয় এরচেয়েও কঠিন কাজ এ জগতে আছে,
তা হলো,
শিল্পবোধ দেখতে না চাওয়া চোখে শিল্পের প্রতি স্বশ্রদ্ধ অনুরাগ মিশ্রিত দৃষ্টি
জাগিয়ে তোলা!
.
সীমানা প্রাচীর ঘেরা আমাদের মগজের
সুবিশাল নাট্যশালা, আর্ট গ্যালারি,
অথচ সে পাচিলের লোহার দরোজা তবু উন্মুক্ত থাকে অনেকের জন্যই!
অথচ মাঝে মাঝে কোন সুতীব্র মুহূর্তে নিজের জন্যই বন্ধ হয়ে যায়!

১৯-০৫-২০২০
ঢাকা
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৪০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×