somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

অনুবাদে পাবলো নেরুদা এবং ফেদেরিকো গার্সিয়া লোরকার দুইটি কবিতা

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
** *




------------------------------------------

১।
সংশয় পুঁথি
----------
মূল - পাবলো নেরুদা
অনুবাদ - রেজাউল করিম
----------
বলো আমাকে, গোলাপ কি নগ্ন
নাকি পাপড়িই তার একমাত্র পোশাক?
বৃক্ষ আড়াল করে কেন তার মুলের ঐশ্বর্য?
চুরি যাওয়া গাড়ির অনুশোচনা শুনে কে?
বৃষ্টিতে অপেক্ষমান ট্রেনের চেয়ে বিষণ্ণ কিছু
কি আছে এই পৃথিবীতে?



---
---

২। ভোরের পূর্বে
---------
মূল - ফেদেরিকো গার্সিয়া লোরকা
অনুবাদ - রেজাউল করিম
--------
অথচ তীরন্দাজেরাও
ভালোবাসার
মতই অন্ধ,
সতেজ রাত্রির কাছে
তীব্র অনুতাপ ও শোকসঙ্গীত*
উষ্ণ লিলির
চিহ্ন রেখে যায়।
বেগুনি মেঘের ভেতর দিয়ে
উকি দেয় চাঁদের তলদেশ
এবং তাদের স্পন্দন
পরিপূর্ণ শিশিরবিন্দুতে ।
অথচ ভালোবাসার মত করে
তীরন্দাজেরাও
অন্ধ আজীবন!

* অনুতাপ ও শোকসঙ্গীত = saetas;

-


-

( ছোটবেলা থেকেই ইংরেজিতে কাঁচা আমার পক্ষে কবিতা অনুবাদ করে ফেলা বিরাট সাহসের কাজ।
কবি রবার্ট ফ্রস্ট বলেছিলেন “অনুবাদে যা হারিয়ে যায়, তা-ই কবিতা।” একে মেনে নিলে কবিতার অনুবাদ নিরর্থক। কিন্তু কবিতা সেই সৃষ্টি যাকে অনুবাদক আবার নতুন করে রচনা করেন। ফ্রস্টের এই কথার পিছে সত্যতা আছে ষোলআনা। কেননা কবিতা একটি ভাষার একেবারেই নিজস্ব জিনিস। একে অন্য ভাষায় অনুভব করা সম্ভবই না। সেক্ষেত্রে অনুবাদক অন্য ভাষার কবিতাকেই নিজের ভাষায় আবার নতুন করে রচনা করেন। কবিতার কঙ্কালটি সেই মূল কবিরই থাকে অনুবাদক তাঁর নিজের ভাষায় একে প্রাণ দেন। কিংবা কবিতার প্রাণ সেই মূল কবিরই থাকে, অনুবাদক মশাই এর গায়ে হাড় মাংসের যোগান দেন। সত্যিটা আমি জানিনা। ‘ কবিতার অনুবাদ মানে মূলের সাথে মিল রেখে পুনঃরচনা’ , এই ভরসায় স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার স্প্যানিশে লেখার ইংরেজি অনুবাদ Before the Dawn চিলির কবি পাবলো নেরুদার কবিতা Book of Question থেকে বাংলা করে তুলি। যদি কবির কবিতা পড়ে ভালো না লাগে, সে দোষ সম্পূর্ণই অনুবাদকের। )
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×