
।
Love’s Philosophy
BY PERCY BYSSHE SHELLEY
ভালোবাসার দর্শন
পি. বি. শেলী
(অনুবাদ - মো: রেজাউল করিম)
.
ঝর্ণা মিশে যায় নদীতে, আর নদী সমুদ্রে
স্বর্গীয় বাতাসেরা মিষ্টি আবেগ হৃদয়ে নিয়ে
মিশে যায় পরস্পর।
পৃথিবীতে কিছুই সঙ্গীহীন নয়,
সব জিনিস একই স্বর্গীয় নিয়মে
এক অভিন্ন আত্মায় মিলিত হয়,
মিলিত হয়।
আমি তোমার সাথে মিলতে পারবোনা কেন?
দেখো পর্বত সুউচ্চ স্বর্গ করে চুম্বন
স্রোতধারা একে অপরকে তীব্র আলিঙ্গনে জড়ায়;
কোন নারী ফুলকে ক্ষমা করা হবেনা
যদি সে পুরুষ ফুলকে অবজ্ঞা করে।
সূর্যরশ্মি পৃথিবীকে ঘিরে রাখে
চন্দ্রকিরণ চুম্বন করে সমুদ্রকে:
এইসব সুমধুর কাজের মূল্য কী
যদি তুমি আমাকে চুম্বন না দাও?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


