somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

হুমায়ূন ফরীদির নবম মৃত্যুবার্ষিকীতে প্রণতি

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সংশপ্তক নাটকের কানকাটা রমজানের কথা মনে আছে? সংশপ্তক নাটক দেখেছেন আর কানকাটা রমজানের ভূমিকায় হুমায়ূন ফরীদির অভিনয় দেখে মুগ্ধ হননি এমন খুব বেশি মানুষ নাই। তারপর শ্যামল ছায়ার মুক্তিযোদ্ধা দলের নেতার চরিত্রটা!

একজন ভালো অভিনেতা নিজের কাজের বৈচিত্র্যকে সীমাবদ্ধ না রেখে নানান ধরণের চরিত্রে নিজের কৃতিত্ব প্রদর্শন করেন। হুমায়ূন ফরীদি এমন একজন অভিনেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্য উৎসব আয়োজন, ছাত্রাবস্থাতেই ঢাকা থিয়েটারের সদস্য হওয়া থেকে যার অভিনয়ের যাত্রা শুরু একাধারে সাবলিল অভিনয়ে মাতিয়েছেন টিভি নাটক সিনেমা সবখানে। একেবারে শুরুতে তানভীর মোকাম্মেলের একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র 'হুলিয়ায়' অভিনয় করেন এরপর অভিনয় করেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'শেখ নিয়ামত আলীর দহন' -এ।

সংশপ্তক, কোথাও কেউ নেই এর মত বিখ্যাত নাটকসহ অসংখ্য টিভি নাটক; একাত্তরের যীশু, শ্যামল ছায়া , জয়যাত্রা, ব্যাচেলর সহ অসংখ্য সিনেমায়। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, একুশে পদকে ভূষিত হুমায়ূন ফরীদি বাংলা অভিনয় জগতে অনুসরণীয়, অনন্যসাধারণ একজন ব্যাক্তিত্ব। কোন পুরষ্কার দিয়ে তাঁর শ্রেষ্ঠত্ব মাপা যাবেনা। তাঁর অভিনয় দেখে তাকে মুগ্ধতা নিয়ে স্মরণ করা যাবে।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা হুমায়ূন ফরীদির গতকাল চলে গেলো নবম মৃত্যুবার্ষিকী।
তাঁকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়।

পুনশ্চঃ হুমায়ূন ফরীদির কণ্ঠে আবৃত্তি শুনে থাকতে পারেন অনেকেই। কি সাবলিল আর হৃদয়গ্রাহী আবৃত্তি! আমার ভালো লাগে নির্মলেন্দু গূণের অসমাপ্ত কবিতার আবৃত্তি। লিঙ্ক দিলাম, শুনতে পারেন।

১। উত্তরাধিকার - সুনীল গঙ্গোপাধ্যায়


২। অসমাপ্ত কবিতা - নির্মলেন্দু গূণ


৩। যদি নির্বাসন দাও - সুনীল গঙ্গোপাধ্যায়

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

×