আজ মনে হয় আমি অনেক অসহায়। আমার মনে হয় এরকম অসহায় আর কেউ নেই। হঠাৎ করে গত ৩/৪ দিন আগে আমার মায়ের কোমরের ব্যাথা অনুভব করে এবং ধীরে ধীরে বেশীর থেকেও বেশি হতে থাকে। প্রথম প্রর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাথার ঔষদ সেবন করে। কিন্তু ব্যাথা আর কমেনা। তাই গতকাল একটি মেডিকেলে নিয়ে বড় ডাক্তার দেখাই এবং সেখানে কিছু টেষ্ট দেন তাই টেষ্টগুলি সংগে সংগে করিয়ে নেই। পরে এক্সরে রিপোর্টে দেখা যায়, কোমরের দুটি হাড় সামান্য আলাদা হয়ে যায়। যার জন্য ডাক্তার একটি প্রেসক্রিপশান দিয়ে কিছু ঔষদ দিয়ে দেয় এবং বলল এক দেড়মাস ঔষদ খেলে ইনশাআল্লা ভাল হয়ে যাবে। নিয়মিত ঔষুদও খাচ্ছে কিন্তু ব্যাথা কোন অবস্থাতেই কমানো যাচ্ছে না। বর্তমানে আমার মনের অবস্থা মোটেও ভাল না। কোন কিছুতেই যেন শান্তি মিলছে না। কি করব তাও বলতে পাচ্ছি না। তাই ব্লগে লিখতে বসছি, আপনাদের কাছে আমি এই প্রত্যাশা করছি, যদি কারো মা,বোন,ভাই, আতœীয়-স্বজনদের মাঝে যদি কারো এরকম দুরঅবস্থা হয়ে থাকে তাহলে কিভাবে মুক্তি পেলেন বা কোথায় গেলে এই অসুখের ভাল চিকিৎসা পাওয়া যাবে সেটা একটু বলবেন। আর বিশেষ করে আমার মায়ের জন্য দোয়া করবেন। যেন তিনি এই অসুখ হতে তাড়াতাড়ি মুক্তি পায়। আপনাদের মন্তব্যোর জন্য ব্লগে চোখ রাখছি।
আলোচিত ব্লগ
ভবিষ্যতের জন্য শুভকামনা

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন
বিকেলগুলো থমকে থাকে, আজও তোমার পাড়ায়

সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।
পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে... ...বাকিটুকু পড়ুন
অনন্ত সেই ভালবাসার স্রোত
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন
চলার পথে ক্ষণিক দেখা – (১১)
পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।