আমার শরীর ছুঁয়ে দেখ।
উষ্ণতা খুঁজে পাবে।
না, বেশী কিছু ভাবার কোন কারন নেই।
আমার মেটাবোলিজম হার একটু বেশীই!
আমার চোখে চোখ রেখে দেখ।
গভীরতা খুঁজে পাবে।
না, বেশী কিছু ভাবার কোন কারন নেই।
আমার চোখগুলি একটু বেশীই কালো!
আমার কথাগুলি মন দিয়ে শুনো।
বিশ্বাস খুঁজে পাবে।
না, বেশী কিছু ভাবার কোন কারন নেই।
আমি এভাবেই কথা বলি!
আমার সাথে তাল মিলিয়ে চল
ছন্দ খুঁজে পাবে।
না, বেশী কিছু ভাবার কোন কারন নেই।
আমি এভাবেই চলি!
আমার সবকিছুই আমার, পরম ব্যাক্তিগত।
আমার হতে পার কিনা তুমি, চেষ্টা করে দেখ!
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


