মন্ত্রটাকেই মন্ত্রণা দেয় মন্ত্রপুরুত,
চায়ের কাপে আতশবাজি- ধূসর ধোঁয়া,
মগ্ন কোন অনিশ্চিতের কাছাকাছি।
খাদ্যনালী এমন অধিক ধোঁয়ায় ধূসর?
হতেও পারে, চায়ের কাপে ধোঁয়াই ছিল!
কেউ জানেনি ঠিক কতোটা তরল আছে!!
সমুদ্র তোর বাতাস গুলো আমার বাতাস,
তবুও কেন অতর্কিতে মন্ত্র জপি-
তুই যেন খুব ভালো থাকিস,
এবং প্রতিধ্বনি শুনি-
“অলিন্দ, তোর বাম ফুটোটা বন্ধ রাখিস”!
মধ্যরাতে এমন ধূসর ঠান্ডা আলোয়
দেবতাদের পুত্তলিকা একটি ফানুস।
ভোজবাজি এই কপট শহর হারিয়ে গেলে
আমি কেন আমার কাছে অচিন মানুষ?
ভুতের কাছেই বর্গা দিতে মন্ত্রখানা,
এক সেয়ানা ভুতের মেয়ে করল চুরি!
আর কী দেখি- ভেল্কি যত আতশবাজি!!
মুহূর্তেই পরিরা সব হঠাৎ বুড়ি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


