somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আজম খান এবং এ্যাপোলোর হাসপাতালের নির্মম বাণিজ্যিক নীতি

০৯ ই জুন, ২০১১ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যামেরা বন্দী মানুষ-মানুষ ঢল, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, দল-মত নির্বিশেষে সবাই ছুটে আসছেন একজন মানুষকে দেখতে। ঠিক পরের দিনের পত্রিকায় এর অনুবাদ ঘটতে দেখেছি।কিন্তু খটকা লেগেছে অ্যাপোলো হাসপাতালের একটি বিজ্ঞাপনে।বিজ্ঞাপনটির মাস্ট-হেড ছিল:

“Touching lives is what we do! Care to join us?” (পৃষ্ঠা ৫, প্রথম আলো, ৬ জুন, ২০১১)

সকলেই ব্যাপারটা সয়ে গেছেন দেখে ভালো লাগলো না। একটা বহুজাতিক প্রতিষ্ঠান যখন কোন দেশে তার উদ্যোগটি পরিচালনা করেন তখন তার দায়বদ্ধতা নয় বরং দায়িত্ব হয়ে দাঁড়ায় সে দেশের ভাষা ও কৃষ্টিকে বহন করা। প্রাসঙ্গিক ভাবেই বলা যায়: টেলিনর বা ওরাসকমের মতন বহুজাতিক প্রতিষ্ঠানের বেশিরভাগ বিজ্ঞাপনের ভাষা বাংলা। এর মানে কিন্তু এই নয় যে বাংলাদেশের কেউই ইংরেজি জানেন না। অবশ্য আমি যে মোটেই জানি না সেটা আমার বন্ধুরাই বেশ ভালো জানেন, কিন্তু বন্ধুরাই’বা এ ব্যাপারে চুপ থাকেন কি করে সেটা ঠিক বোধগম্য হল না।

দেশের একজন প্রতিথযশা সংগীতশিল্পী যখন মারা গেলেন তখন অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে সমবেদনার ভাষা কই। এ তো এক ধরণের নীতিহীন প্রচারণা দেখা গেল। আমরা সকলেই জানতাম রোগটি দীর্ঘদিনের কিন্তু “ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, এবং তাহাতেও কাহারো ঠিক প্রত্যয় হইতেছিল না বলিয়া হাসপাতাল-কর্তৃপক্ষের সৌজন্যের এহেন বিচ্যুতি ঘটিল যে মৃতের তরে সমবেদনা দেখাইবার পরিবর্তে তাহাদের ট্রেডমার্ক মার্কা চক্ষু উল্টানোরূপ মার্কেটিংটাই আসল হইয়া গেল! হায়!”

বিশ্বর অন্যান্য দেশের খ্যাতিমান কেউ যখন চিকিৎসার জন্য কোন হাসপাতালে ভর্তি হন তখন লাইভ-আপডেট দিতে দেখা যায় টেলিভিশন চ্যানেলের টিকার গুলোতে। এমনকি প্রেস-ব্রিফিং এ উপস্থিত থাকেন ডাক্তাররা। মৃত্যু ব্যাপারটিকেও মানুষ সাধারণ ভাবেই দেখতে শিখেছে, আর শোককে শক্তিতে রূপান্তরের প্রয়াস নিতে শিখেছে, কিন্তু একটা নিছক বাণিজ্যিক প্রতিষ্ঠান একজন মুক্তিযোদ্ধাকে যতটা অসম্মান করার দৃষ্টান্ত স্থাপন করল সে ব্যাপারটা আমাদের প্রচল-ভাবনাবলয়ে বেশ আঁচড় কেটে যাচ্ছে। আসলেই যাচ্ছে কি?

অ্যাপোলো হাসপাতালের বিজ্ঞাপনটি পড়ে ভুলেই যাচ্ছিলাম প্রায়, শুধু ফিলিপ কটলারের উক্তি ঠিক ভুলে যেতে দেয়নি ব্যাপারটাঃ

“ Every business is a service business. Does your service put “a smile” on the customer’s face?”
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প।। অন্ধ আয়নার গল্প।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫







অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকার


ঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×