somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেট নগরীতে অবৈধ পশুর হাটে সয়লাব

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট নগরীতে অবৈধ পশুর হাটে সয়লাব

মো. নজরুল ইসলাম :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীর কাজির বাজার গরুর হাট ব্যাতিত আর কোথাও পশুর হাট বসানোর অনুমতি দেয়নি সিলেট সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অবৈধ পশুর হাটে সয়লাব। দিন-রাত মাইক চালিয়ে চলছে গরু-ছাগল ক্রয়-বিক্রয়। হঠাৎ এমন মাইকের শব্দে মানসিক যন্ত্রনায় পরেছেন হাট এলাকার বাসিন্দারা। বিজ্ঞাপনদাতা কোম্পানীগুলোও তাদের প্রচারণার জন্য প্রতিটি হাটের সামনে দিয়েছে বিশাল আকারের তুরণ।

নগরীর ল’কলেজ সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ড, মাছিমপুর ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন চালিবন্দর-উপশহর সড়ক, সোবহানীঘাট ময়না মিয়ার জায়গা, গ্যাস অফিস সংলগ্ন মাছিমপুর সড়ক, দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় সুরমার নদীর তীরে, আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডে, আখালিয়া, মদীনা মার্কেট, রিকাবিবাজার, বাগবাড়ি এলাকায় পশুর হাট বসানো হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের অনুমতি প্রাপ্ত সিলেটের ঐতিহ্যবাহী কাজির বাজার গরুর হাটের ইজারা প্রাপ্তরা পরেছেন বিপাকে। নগরীরর প্রবেশ দ্বারে অবস্থিত গরুর হাট গুলোর জন্য নগরীতে গরু নিয়ে প্রবেশ করতে পারছেন না গরু ব্যবসায়ীরা। অনেক গরু ব্যবসায়ীর উপর হামলার খবরও পাওয়া গেছে।

কাজির বাজার গরুর হাটের জেনারের ম্যানেজার শাহাদাত হোসেন লোলন অভিযোগ করে বলেন, নগরীর চালিবন্দর ও ছোবহানী ঘাটে অবৈধ গরুর হাটের লোকজন গরু ব্যবসায়ীদের কাজির বাজারে আসতে দিচ্ছে না। গরু নিয়ে আসতে চাইলে জোর পূর্বক তাদের সেখানে গরু বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। এমনকি গরু ব্যবসায়ীদের হুমকি দেয়া হচ্ছে এবং তাদের কাছে চাঁদাও দাবি করা হচ্ছে বলে তিনি জানান। এমন অবস্থা দেখে অনেক ব্যবসায়ী সিলেট গরু নিয়ে না এসে অন্যত্র বিক্রি করতে চলে যাচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে কাজির বাজারে ব্যবসায়ীরা গরু নিয়ে আসতে পারবেন না, যার ফলশ্রুতিতে এখানকার গরুর দাম প্রচন্ড আকাঁরে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। তিনি আরো জানান, পুলিশও এব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, একমাত্র কাজিরবাজার বৈধ পশুর হাট ছাড়া নগরীতে পশুর হাট বসানোর ইজারা বা অনুমতি দেয়নি সিটি করপোরেশন। এরপরও অবৈধ হাট বসলে উচ্ছেদের জন্য পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

সিলেট সিটি করর্পোরেশনের এক কর্মকর্তা জানান, এবার নগরীতে পশুর হাট বসানোর জন্য কোনো অনুমতি কিংবা ইজারা দেয়নি সিটি করপোরেশন। এ ব্যাপারে পুলিশকে এ্যাকশন নিতে বলা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এসএম রুকন উদ্দিন বলেন, সিটি করপোরেশন অবৈধ পশুর হাট উচ্ছেদ করতে চাইলে পুলিশী সহায়তা নিতে পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×