গরুর সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ছাগলও
মো. নজরুল ইসলাম :: রাত পোহালেই ঈদ। চলছে শেষ মূহুর্তের গরু-ছাগল ক্রয়-বিক্রয়। ক্রেতারা স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে কিনছেন গরু-ছাগল। কেউ সামর্থের জন্য আবার কেউ গরুর পাশাপাশি দিচ্ছেন ছাগলও কোরবানী। সিলেট নগরীর কাজির বাজার হাটে ছাগল উঠেছে বেশি। তাই ছাগল কিনতে মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। একেকটা ছাগলের দাম বিক্রেতারা অনেক বেশি চাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা।
কাজির বাজারে ছাগল কিনতে আসা ফয়েজ আহমদ জানান, একটি ছোট ছাগল বা ছাগলের বাচ্চার দাম চাচ্ছে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা। মাঝারি সাইজেরগুলো দশ হাজার থেকে বিশ হাজার টাকা আর বড়গুলো পঁচিশ হাজার থেকে পয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে। যা অনেক বেশি বলে মনে হচ্ছে।
জকিগঞ্জ থেকে ছাগল বিক্রি করতে আসা আলাউদ্দিন মিয়া জানান, পাঁচ হাজার টাকা দাম চাইলে ক্রেতারা বলেন দুই হাজার টাকা। তাই আমরা দাম একটু বেশি বলি। তবে দর কষাকষি করে কাঙ্খিত দাম পেলে বিক্রি করে দিচ্ছি।
চাপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে আশিটি খাসি নিয়ে আসা বিক্রেতা আবু সুবহান জানান, চাহিদা অনুযায়ী ক্রেতারা অনেক কম দাম দিতে চায় যা আমাদের কিনা দামের চেয়েও অনেক কম। উন্নত জাতের ছাগল হওয়ায় লালন-পালনে অনেক খরচ করতে হয়েছে। বেশি মুনাফা পাওয়ার আসায় রাজশাহী থেকে সিলেট নিয়ে এসেছি। তাই এসব খাসির দাম বিশ-পঁচিশ থেকে চল্লিশ-পয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছি।
ছাগলের হাটের ম্যানেজার সত্যকর জানান, ক্রেতা সমাগম কম হলেও সময় বাড়ার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ খাসি বাজারে উঠেছে। এসব ছাগলের মূল্য এক হাজার থেকে শুরু করে বিশ-পচিশ হাজার টাকার মধ্যে রয়েছে।
এদিকে বাজার ঘুরে দেখা যায়, গরুর হাটের ভিতর ও বাইরে অনেক পশু উঠেছে। ক্রেতা সমাগম কম রয়েছে। বিকেল থেকে মানুষের ভিড় বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। গরমে গরু-ছাগলের পাশাপাশি হাপিয়ে উঠছেন ক্রেতারাও। মার্কেটের নিচে হওয়ায় ছাগলের হাটে না কিনলেও দাম-দর করছেন ক্রেতারা।
সিলেটে গরুর সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ছাগলও
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।