দালালী ছেড়ে দেন নতুবা আপনাদের মানুষের কাঠগড়ায় দাঁড় করানো হবে: মিসবাহ মো. নজরুল ইসলাম :: কিছু সংখ্যক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দালালির অভিযোগ এনেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, দালালী ছেড়ে দেন নতুবা আপনাদেরকে মানুষের কাঠগড়ায় দাড়ঁ করানো হবে।
শনিবার (১৮অক্টোবর-২০১৪) সিলেট রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা অটো টেম্পো ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতি করি সাধারণ মানুষের জন্য, নিরীহ, শ্রমিক, কৃষকদের জন্য। তাদের ক্ষতি হয় এমন কোন আইন করা যাবে না । তাদের স্বার্থের কথা বিবেচনা করে প্রয়োজন বোধে আইন পরিবর্তন করতে হবে। যারা সমাবেশ বানচালের চেষ্টা করেছে তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, যারা শ্রমিক নেতাদের রক্তাক্ত ও আহত করেছে- তাদের আজকের রাতের মধ্যে গ্রেফতার হবে। আর গ্রেফতার নিরীহ শ্রমিক নেতাদের ছেড়ে দিতে হবে।
সমাবেশে অংশ নেয়া শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দাবি-দাওয়া আমাদের কাছে তুলে দিয়েছেন। ন্যায্য দাবি দাওয়া আদায়ে শান্তিপূর্ণভাবে সমাধান করার আশ্বাস দেন তিনি।
তিনি শ্রমিক নেতাদের শান্তিপূর্ণ সকল কর্মকান্ডে পাশে থাকার ও আলোচনার মধ্যমে দাবি-দাওয়া আদায়ের আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আজকের শ্রমিক সমাবেশ কোন রাজনৈতিক সমাবেশ নয়। এটি শ্রমজীবি মানুষের সমাবেশ। শ্রমিক নেতারা দাবি-দাওয়া যা দিয়েছেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাহেবের নেতৃত্বে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সহায়তায় সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে। ন্যায় সংগত দাবি-দাওয়া অতীতেও আওয়ামীলীগ সমর্থন করেছে। এখনো করছে। এই সমস্যা সমাধানও করা হবে।
তিনি শান্তিপূর্ণ সিলেটকে অশান্ত না করার এবং যেকোন সমস্যা সমাধানে নেতৃবৃন্দের সাথে আলোচনা করার আহবান জানান। কামরান রোববার সড়ক ধর্মঘট না করারও আহবান জানান। আগামী সোমবার সিটি কর্পোরেশনের সভায় দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করার এবং যাত্রীদের অসুবিধা হয় এমন কর্মসূচি না দেয়ারও আহবান জানান তিনি।
সমাবেশের সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমদ বলেন, আজকের সমাবেশের মাধ্যমে আমাদের দাবি আংশিক আদায় হয়ে গেছে। বাকী দাবি আগামী দু’দিনের মধ্যে আদায় করা হবে। তিনি ড্রাইভারদের ন্যায্য ভাড়া আদায়ের আহবান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এজাজ আহমদ এজাজ, শ্রমিক নেতা আবু জাহেদ, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান প্রমুখ।
দালালী ছেড়ে দেন নতুবা আপনাদের মানুষের কাঠগড়ায় দাঁড় করানো হবে: মিসবাহ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।