somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই লজ্জা কার ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মতিঝিল শাপলা চত্তর এ জামায়াত কে সমাবেশ করার অনুমতি দিয়েছে সরকার এবং তারা আজ সফল ভাবে তা পালন করেছে । সেই সমাবেশেই তারা সরকার কে হুমকি দিয়ে বলেছে তাদের কোন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের রায় প্রদান করা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে ! আসলে দেশে কি হচ্ছে এইসব ?

১৯৭১ সালে যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে সাহায্য করেছিল, তাদের শাস্তি দেওয়ার যখন সময় হল, তখন তারাই আবার জেগে উঠেছে এর বিরুদ্ধে। এবং এদেরকেই আমাদের দেশের কতিপয় কিছু মানুষ সাপোর্ট দিচ্ছে যেন তাদের বিচার না হয়।

আসলেই আজব এক দেশের নাগরিক আমরা। গানের কথায় ''এমন দেশ টি কোথাও খুঁজে পাবে না কো তুমি , সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি ''সত্যি ই এমন দেশ আসলেই মনে হয় কোথাও খুজে পাওয়া যাবে না। এক ই অঙ্গে কত রূপ !

সম্ভবত আগামীকাল যুদ্ধাপরাধের বিচারের একটি রায় হবে । এই জন্য আগামীকাল মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত , অথচ দেশে চলছে এসএসসি পরীক্ষা !! আমরা যতই বড় বড় কথা বলিনা কেন, জামাতের পশুদল এখনো এই দেশে হরতাল ডাকে এবং সেই হরতাল পালিত ও হয় । লজ্জা, লজ্জা, লজ্জা ! এ আমার নিজের লজ্জা !

কাল সকাল-সন্ধ্যা হরতাল । রায় তাদের বিরুদ্ধে গেলে লাগাতার কর্মসূচী এর পর লাগানো হবে গৃহযুদ্ধ ! "---- কতো বড় দুঃসাহস এই জামাত শিবিরের !

আমরা যেহেতু অতি সহজেই তাদের কর্মকাণ্ড গুলিকে মেনে নিচ্ছি সুতরাং ভাবছি একটা চুষনি কিনব এবং চুষতে চুষতে দেখব তাদের কর্মকাণ্ড গুলি।

আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সরকারের উচ্চ পর্যায়ের সবাইকে একটা করে চুষনি উপহার দিতাম এবং বলতাম আপনাদের যেহেতু তাদের বিরুদ্ধে কিছু বলার ও কোন ব্যবস্থা গ্রহন করার মত সাহস নেই সুতরাং আপনারা চুষনি চুষেন !

হরতাল দিয়ে কি যুদ্ধাপরাধের বিচারের রায় ঠেকাতে পারবি ?

যাহ পারলে ঠেকা !


আসলে জানি শুধু শুধুই এতগুলো কথা লিখে ফেললাম। কি লাভ হবে তাতে ? আমার মতো অতি সামান্য একজন Towsif Elahi Reshad এর চিৎকার তাদের কানে পৌঁছাবে না ! সমাজের বড় বড় জ্ঞানী গুনী মানুষেরা যখন চুপ করে আছেন তখন আমার মতো বাচ্চা ছেলের হয়তো এত বড় বড় কথা বলাটা ও উচিত হলনা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×