somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি এবং তুমি

০২ রা জুন, ২০১৬ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝির ঝির বৃষ্টিতে প্রায় কাকভেজা হয়ে গেছে শুভ্র।মেকাপ ক্লাস টা শেষ করেই ঝেড়ে দৌড় দিয়েছিল,না জানি নিলা কতক্ষন ধরে অপেক্ষা করছে।একটা রিকশা নিতে পারত কিন্তু রাস্তার সিগন্যালে বসে সময় নষ্ট করার মত সময় হাতে নেই।

নীলা একটা টঙ দোকানের পাশে ছাতা মাথায় দাড়িয়ে আছে।শান্ত স্বভাবের মেয়েরা সাধারণত হুটহাট করে রেগে যায় না,আহ্লাদী টাইপের রাগ এদের মধ্যে নেই এরা রাগ করে যৌক্তিক কারনে আর একবার রেগে গেলে ভয়ঙ্কর কিছু একটা হয়ে জায়।নীলার এই মুহূর্তে খুব রাগ লাগছে সাথে অভিমানও।একটা মেয়ে এই বৃষ্টির মধ্যে একা একা একটা টঙ দোকানের পাশে দাড়িয়ে আছে। কোনো মানে হয়!

চোরা চোখে নীলা দেখল দূর থেকে শুভ্র ফুটপাথ দিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে।পথচারীদের পাশ কাতিয়ে,ধাক্কা দিয়ে,তাদের গালিগালাজ উপেক্ষা করে দৌড়ে আসতে লাগল।


সরি...সরি... মেকাপ ক্লাস ছিল... খুব ইম্পরট্যান্ট ক্লাস....ম্যাথ তুলতে ছিলাম...তাই তমাকে রিপ্লাই করতে পারি নি....অ্যাই এম সরি।একনাগাড়ে কথাগুলো বলেই শুভ্র হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগল।
ছাতা কই তোমার? নীলা ধমকের সুরে বলল।
ছাতা তো আনতে ভুলে গেছি, শুভ্র বলল।
থাক তোমার কিছু মনে থাকার দরকার নাই।ছাতার নিচে আসো।নীলা উঁচু করে ছাতাটা ধরল,শুভ্র বলতে যাচ্ছিল থাক আমিতো ভিজেই গেছি আমার ছাতা লাগবে না,কিন্তু বলতে পারল না।সে জানে এই কথা বললে আবার ধমক খাবে।ছোট্ট একটা পকেট ছাতার নিচে কোনমতে ওরা পাশাপাশি দাড়িয়ে রইল।


বৃষ্টির ছাট এসে শুভ্রর চশমাটা ভিজে ঝাপসা হয়ে গেছে।নীলার কেন জানি খুব মায়া লাগল।শুভ্রর উপর করা রাগ অভিমানের মেঘ সব পানি হয়ে গেল।নীলা শুভ্রর চশমাটা খুলে নিয়ে ওড়নার কোনা দিয়ে মুছে দিল।ব্যাগ থেকে রুমাল বের করে বলল নাও চুল নাও।শুভ্র চুল মুছতে মুছতে বলল চল হাটি।নীলা ছাতা বন্ধ করে দিল ।
ছাতা বন্ধ করলে কেন? শুভ্র বলল
বৃষ্টি তো থেমে গেছে তাই।শুভ্র নীলার হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে বলল, বৃষ্টি থেমে গেছে তো কি হইসে আবার যেকোনো সময় আসতে পারে, ছাতা থাকুক।

শুভ্র একহাতে ছাতা আর আরেক হাতে নীলার হাত ধরে হাঁটতে লাগল। শুভ্র ভেজা ভেজা হাতে নীলার হাত শক্ত করে ধরে আছে।নিলা রীতিমত ব্যথা পাচ্ছে সেই সাথে আবার ভালও লাগছে।নীলা চায় মানুষটা সারাজীবন ওকে এমন শক্ত করেই ধরে রাখুক।




সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×