গ্রামীণফোন সম্প্রতি প্রি-পেইডের তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে। মনোযোগ দিয়ে তাদের বিজ্ঞাপন ও ওয়েবসাইট দেখলাম। কিন্তু, সবকিছু পড়ে এটাই মনে হয়েছে, গ্রামীণফোন গ্রাহকদের স্বার্থের কথা বললেও তাদের কাছে মূল বিষয় হচ্ছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা। প্রত্যাশা ছিল এবারে অন্তত গ্রামীণফোন গ্রাহকবান্ধব একটি কলরেট ঘোষনা করবে। কিন্তু হতাশ হলাম। প্যাকেজ তিনটিতেই এমন সব শর্ত রাখা হয়েছে, অনেক গ্রাহকের কাছে তা বোধগম্য হবে না। কলচার্জ কমানোর কথা বলা হলেও বাস্তবিকপক্ষে গ্রাহকদের খরচ কমবেনা। মজার ব্যাপার হচ্ছে, জাতীয় পত্রিকায় প্রকাশিত বড় বড় বিজ্ঞাপন এবং গ্রামীণের ওয়েবসাইটে কোন প্যাকেজেরই পালস সম্পর্কে কিছুই বলা হয়নি। গ্রাহকদের সাথে এটা এক ধরণের শঠতা বলে আমার মনে হয়েছে। নতুন প্যাকেজের পালস সম্পর্কে গ্রামীণের কাস্টমার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম, ঐ প্যাকেজগুলির মিনিটে কোন পালস নেই। অর্থাৎ ৬০ সেকেন্ডে পালস। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো, এই সব প্যাকেজে গ্রাহকের বাস্তবিকপক্ষে পূর্বের থেকে খরচ কম হবে না। কেননা এক সেকেন্ড কথা বললেও পুরো একমিনিটের টাকা গোচ্ছা দিতে হবে। তাই গ্রামীণফোন কর্তৃপক্ষকে বলবো, গ্রাহকদের এতো বোকা না ভেবে, সত্যিকার গ্রাহক বান্ধব কলরেট দিন। ঘোষিত প্যাকেজগুলির কমপক্ষে মিনিট ৪টি করে পালস দিন এবং প্রথম মিনিটে যে অতিরিক্ত চার্জ ধরা হয়েছে তা বাতিল করুন।
গ্রামীণফোন প্রিপেইডের নতুন প্যাকেজ গ্রাহকদের সাথে একধরণের প্রতারণা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।