"কেউ যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করে তখন তার উপর আল্লাহ্র অভিশাপ বর্ষিত হয় । সামর্থ্য থাকা স্বত্ত্বেও কেউ যদি সে অন্যায়ের প্রতিবাদ বা প্রতিকার না করে, তার প্রতিও আল্লাহ্র অভিশাপ বর্ষিত হয় ।"
- মহানবী হযরত মুহাম্মাদ (স)
"মহা জাগ্রত" মুসলিম সমাজের যে অংশ ১৯৭১-এর খুনী, ধর্ষকদের বিচারের দাবীতে গত ষোল দিন ধরে চলমান আন্দোলনে এখন পর্যন্তও কোন প্রকার সমর্থন জানায় নি এবং ক্রিয়াশীলতা দেখায় নি, তাদের কাছে আমার প্রশ্ন...
তাদের মনে কি মহান আল্লাহর একটু ভয়ও নেই ? তারা কি নিজেদেরকে মহান আল্লাহ্র চেয়েও বেশী জ্ঞানী ভাবে ? তারা কি এটাই ভাবে যে, কখন কি করা লাগবে সেটা তারা মহান আল্লাহ্র চেয়েও বেশী জানে, বেশী বুঝে ? যখন আল্লাহ্ আমাদেরকে খুনের "প্রতিবাদ-প্রতিকার" করতে বলছেন, তখনও কি তারা চুপ করেই থাকবে ? তাদের মনে কি আল্লাহ্র অভিশাপের ভয়ও নেই !?
প্রিয় নবী হযরত মুহাম্মাদ (স) আরও বলেছেন -
"যে ব্যাক্তি জেনেশুনে কোন অপরাধীকে সাহায্য করে, ইসলাম হতে তার সম্পর্ক শেষ হয়ে যায় ।"
অপরাধীর ন্যায্য শাস্তি নিশ্চিত করার জন্য যখন গণআন্দোলনে আপনার সক্রিয় অংশ গ্রহণ খুব প্রয়োজন, তখন যখন আপনি বিস্ময়করভাবে নিষ্ক্রিয় থাকেন; তখন আপনার এই বিস্ময়কর নিষ্ক্রিয়তা; অপরাধী এবং তাদের করা অপরাধের প্রতি আপনার এই মৌন সম্মতি অপরাধীকে সাহায্য করারই সামিল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


