somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ ষোষণা'র খসড়া।। রেজা ঘটক

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত পাকিস্তানের চিন্থিত দোসর রাজাকার, আলবদর, আলসামস জামাত কসাইদের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারপ্রক্রিয়া একটি সুনির্দিষ্ট সময় সীমার মধ্যে শেষ করার জন্যে, ঢাকার শাহবাগ চত্বরে সর্বস্তরের মানুষের যে আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে আমি সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। যদিও এই আন্দোলনের সূচনা ঘটল চিন্থিত মানবতা বিরোধী যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার বিচারের রায় জনগণের প্রত্যাশাকে আহত করার মধ্য দিয়ে। কিন্তু এই আন্দোলনকে একটি সুনির্দষ্ট রূপরেখা দেওয়ার জন্যে এখন প্রয়োজন একটি সুচিন্তিত এবং সুপরিকল্পিত শাহবাগ ঘোষণা। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে তাদের সমর্থণ, সম্পৃক্ততা ও সংহতি জানিয়েছেন। পাশাপাশি একটা জিনিস ধীরে ধীরে খুব পরিষ্কার হচ্ছে যে, সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহনে সংঘঠিত এই আন্দোলনটি বিভিন্ন দল বা গোষ্ঠী তাদের নিজেদের পক্ষে নেবার চেষ্টা করছেন। এজন্য শাহবাগ চত্বরে তারা তাদের বিভিন্ন লেভেলর শুভেচ্ছা দূত পাঠাচ্ছেন। আন্দোলনটি যেনো মাঝপথে ছিনতাই হয়ে না যায় সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য একটি সুনির্দিষ্ট শাহবাগ ঘোষণা এই আন্দোলন থেকে যত দ্রুত সম্ভব ঘোষণা করা প্রয়োজন অনুভব করছি। আমি এখানে শাহবাগ ঘোষণা কেমন হতে পারে তার একটি নমুনা বা সুপারিশমালা উল্লেখ করার চেষ্টা করব।
শাহবাগ ঘোষণা হবে একটি গণমানুষের আন্দোলনের সুস্পষ্ট ঘোষণা। কোনো রাজনৈতিক দলের স্বার্থে যেনো এই ঘোষণাটি একপেশে না হয় সেদিকে খুব নজর রাখা দরকার। শাহবাগ ঘোষণাটি যেনো কোনো রাজনৈতিক দল নিজেদের মনে করে ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে ভুল ইতিহাস শেখানোর মতলব না করে সেদিকেও খেয়াল রাখা জরুরি। শাহবাগ ঘোষণায় যেসকল বিষয় খুবই সুস্পষ্টভাবে উল্লেখ থাকা জরুরি মনে করছি সেগুলো নিম্নরূপ:
১. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী সকল অপরাধের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে।
২. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল এমন যে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, বা বাহিনীকে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে।
৩. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের যে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে একটি সুনির্দিষ্ট সময় সীমার মধ্যে শেষ করতে হবে।
৪. যে সকল ব্যক্তি ইতোমধ্যে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি তাদের বিচারপ্রক্রিয়া চলতি বছর ২৬ শে মার্চ ২০১৩ সালের মধ্যে শেষ করতে হবে।
৫. মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিচারের রায় চলতি বছর ১৬ ডিসেম্বর ২০১৩ সালের মধ্যে শেষ করতে হবে।
৬. মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে তাকে সর্বোচ্চ শাস্তি `মৃত্যুদণ্ড' প্রদান করতে হবে।
৭. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে হবে।
৮. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত ব্যক্তি'র আইনজ্ঞদের অকারণে সময় ক্ষেপণের কৌশলকে আদালতকে অগ্রাহ্য করতে হবে।
৯. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিচারপতি, আইনজ্ঞ, নিরাপত্তাকর্মী, এবং সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গের সব ধরনের যোগাযোগ মাধ্যম একটি সুনির্দিষ্ট সেলের আওতায় নজরদারী করতে হবে। যাতে ট্রাইবুনালের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিচারপ্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার কুমতলব করে সময় ক্ষেপণ করতে না পারে। ইতোমধ্যে ট্রাইবুনালের ইমেইল ও স্কাইপি কথোপকথন ফাঁস হওয়ায় যে অনাকাঙ্খিত বিড়ম্বনা সৃষ্টি হয়েছিল এবং তা থেকে একটি গোষ্ঠী যে ফায়দা নিতে চেয়েছিল তারা এখনো মাঠে আছে, এটি মনে রাখতে হবে। তাই নজরদারীর বিষয়টি অবশ্যই কড়াকড়িভাবেই রাখতে হবে।
১০. বিদেশে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়ন করতে হবে।
১১. বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি আনুষ্ঠানিতভাবে নিষিদ্ধ করতে হবে।
১২. বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের রাজনীতি চিরদিনের জনে্য বন্ধ ঘোষণা করতে হবে।
১৩. বাংলাদেশ থেকে পাকিস্তানী সকল নাগরিকদের পাকিস্তানে ফিরিয়ে দিতে হবে।
১৪. বাংলাদেশে কোনো জেনেভা ক্যাম্প রাখা চলবে না। এদেশের মাটির সঙ্গে যারা বেঈমানী করেছে তাদের বা তাদের বংশধরদের এদেশে বসবাসের কোনো অধিকার নাই। রাজনৈতিকভাবে এই সমস্যার স্থায়ী সমাধানে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে।
১৫. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সংখ্যা প্রয়োজনে আরো বাড়িয়ে পাঁচটি বা দশটি বা জেলায় জেলায় পাঁচটি করতে হবে। কিন্তু এই বিচারপ্রক্রিয়া চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে।
১৬. মানবতা বিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো রাজনৈতিক বক্তৃতা দেওয়া যাবে না। যারা এটি করবে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
১৭. সর্বস্তরের সাধারণ মানুষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে তথ্য, সাক্ষ্য, এবং সংশ্লিষ্ট সব ধরেনর সহায়তা করার জন্যে সর্বোচ্চ সহযোগিতা করবে। এটি নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির কোনো সুযোগ নেই। যারা এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ তাদের আচরণ, তাদের স্বার্থ এবং কর্মকৌশলের উচিত জবাব দেওয়ারা জন্য প্রস্তুত।
শাহবাগ ঘোষণা কয়টি পয়েন্টের ভিত্তিতে হবে তা আন্দোলনরত সর্বস্তরের মানুষ আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করবে। কিন্তু এটি নিয়ে যাতে কেউ বা কোনো গোষ্ঠী কোনো রাজনৈতিক স্বার্থ উদ্ধার করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে আমরা বেঈমানী করতে পারি না। লাখ লাখ মা বোনের সম্ভ্রমহানীর সঙ্গে আমরা বেঈমানী করতে পারি না। হাজার হাজার মানুষের অমানুষিক অত্যাচার নির্যাতনের কালো অধ্যায়ের সঙ্গে আমরা বেঈমানী করতে পারি না। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী সবগুলো অপরাধের বিচার বাংলার মাটিতে চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে শেষ করে বাংলাদেশকে কলংকমুক্ত করতে হবে। বাংলাদেশ আমার আপনার দেশ। এই দেশ কোনো রাজাকার, আলবদর, আলসামস বা জামাত কসাই'র দেশ না। এই দেশে এইসব চিন্থিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তি, গোষ্ঠী বা দলের বসবাসের কোনো অধিকার নাই। বাংলাদেশ কলংকমুক্ত হলে আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে। নতুন প্রজন্মের প্রত্যেককেই এই আন্দোলনে শরিক জবার আহবান জানাই। বাংলাদেশ আমার দেশ, আমাদের দেশ। যুদ্ধাপরাধীদের এদেশে বসবাসের অধিকার নাই। চল চল, শাহবাগ চল। শাহবাগের আন্দোলন বৃথা যেতে পারে না। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। জয় বাংলা। জয় বাংলাদেশ। বিপ্লব দীর্ঘজীবী হোক।।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×