somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের প্রজন্ম স্কয়ারে মিডিয়ার আরো দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।। রেজা ঘটক

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ দিচ্ছে ডাক, যুদ্ধাপরাধী নিপাত যাক। শাহবাগ দিচ্ছে ডাক, জামাত-শিবির নিপাত যাক। একটাই দাবি, সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। শাহবাগের প্রজন্ম স্কয়ারে নতুন প্রজন্মের আহবানে চলমান আন্দোলনকে বিশেষ বিশেষ মহল বিশেষ বিশেষ কৌশলে অন্যদিকে ঘোরানের আপ্রাণ চেষ্টা করছে। বিগত ৪২ বছর এই চেষ্টা ছিল। রাতারাতি তা বন্ধ হবে না। আগুনবুকের নতুন প্রজন্মের প্রজন্ম চত্বরের দাবানল দেখে তাদের মাথা এখন নষ্ট। তাদের রাতের ঘুম এখন হারাম। তারা নানান ফন্দি ফিকির করছে। শেষ কামড় দেবার চেষ্টা করছে। সাধু সাবধান।
শাহবাগের প্রজন্ম স্কয়ারে চলমান আন্দোলন নিয়ে মিডিয়াকে আরেকটু দায়িত্বশীল আচরণ পালন করার জন্যে অনুরোধ করছি। কারো খবরের প্রয়োজন হলে আপনি শাহবাগে ছুটে যান। কিন্তু শাহবাগ থেকে কাউকে মিডিয়ার এসি রুমে টানা হেঁচড়া করবেন না। আপনাদের এই টানা হেঁচরার কারণে মূল আন্দোলন ক্ষতিগ্রস্থ হবে। একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই। গতকাল এটিএন নিউজ-এর নিউজ আওয়ার এক্সট্রা'র অনুষ্ঠানে দেখলাম মুন্নী সাহা'র সঞ্চালনে রাশেদ খান মেনন আর শাহবাগের অগ্নিকন্যা লাকি আকতার কথা বলছেন। অনুষ্ঠান শেষের দিকে আমার শোনার সুযোগ হয়েছিল। মুন্নী সাহা লাকিকে বলছেন, এখন তো আপনি স্টার, ২০১৩ আপনার জন্যে শুভ ফল বয়ে আনুক ইত্যাদি ইত্যাদি। ঘটনা হল, আন্দোলন স্থল থেকে একজন আন্দোলন কর্মীকে নিউজ রুমে ডেকে আনার পেছনে কোনো কুমতলব নাই তো? লাকি আকতারের এখন টেলিভিশনের টক শোতে কথা বলার সময় নয়। তার শাহবাগে শ্লোগান দেবার সময়। শারীরিকভাবে রেস্ট নেবার জন্যে কিছুটা সময় তিনি বাসায় ঘুমাবেন। এটাই স্বাভাবিক হওয়া উচিত। মুন্নী সাহা ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটা থেকে শাহবাগে গিয়ে একটা চেষ্টাই করেছেন, সেটি হল আন্দোলনের অগ্রভাগে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের একটু ইন্টারভিউ, তাদের সঙ্গে একটু নয়া খাতির পাতানো, তাদের একটু টক শোতে ডেকে নেওয়া ইত্যাদি। এই উদ্দেশ্যটি সাংবাদিক হিসেবে তিনি করতে পারেন। কিন্তু যখন দেখি সেই উদ্দেশ্যের পেছনে আরো উদ্দেশ্য আছে, ডার্করুমে মূল আন্দোলনকারীদের পুশলিয়ে নেবার প্রবনতা আছে, টকশোতে অ্যা-উ করার খায়েস আছে, তখন একটু সংশয় লাগে।
তাছাড়া প্রধান বিরোধী দল বিএনপি বারবার যেখানে বলছে, এই আন্দোলন সরকারের সাজানো নাটক, এই আন্দোলন সরকার ছিনতাই করার চেষ্টা করছে, এই আন্দোলনের পেছনে বাম রাজনৈতিক দলগুলো একাট্টা, কিন্তু সরাসরি তারা স্বিকার করতে চাইছে না যে, এটা সম্পূর্ণ অরাজনৈতিক গণমানুষের আগুনবুকের দাবানলের জ্বলন্ত উদগিরণ। এই আন্দো্লনে বাইরে থেকে কোনো মহলের কোনো ধরনের শর্ত দেবার সুযোগ নাই। এই আন্দোলন থেকে কোনো রাজনৈতিক দলের ফসল কুড়ানোরও কোনো সুযোগ নাই। এটা সর্বস্তরের সাধারণ মানুষের প্রাণের দাবির প্রতিফলন। যার নেতৃত্ব দিচ্ছে এই সময়ের তারুণ্য। ঠিক সেই মুহূর্তে মুন্নী সাহা নিউজ আওয়ার এক্সট্রার অনুষ্ঠানে লাকি আকতারকে ডেকে নিয়ে রাশেদ খান মেননের সঙ্গে বসানোর পেছনে যদি কোনো কিন্তু না থাকে, তাহলে অনুরোধ করব, এখন থেকে এই ভুলটা যেন মিডিয়ার কেউ করার চেষ্টা না করে। কোনো রাজনৈতিক দলকে পয়েন্ট দেবার সময় এটা নয়। মিডিয়া শাহবাগ থেকে সকল অনুষ্ঠান সরাসরি প্রচার করে একদিকে যেভাবে আন্দোলনকে সহযোগিতা করছে, তাদের সেভাবেই দায়িত্ব পালন করা উচিত।
আন্দোলন কর্মীদের বলব, যারা ফাঁক-ফোঁকে টেলিভিশনের টকশোতে চেহারা দেখানোর জন্যে অস্থির, তাদের আন্দোলনে থাকাটা বেশি জরুরি। টকশোতে কথা বলার সময় আপনারা অনেক পাবেন। মানুষের টক শো দেখার সময় নাই। মানুষ এখন শাহবাগে কি হচ্ছে তাই শুনতে চায়। একটা জিনিস মনে রাখতে হবে, মিডিয়ার অনেকেই নানা ধরনের দালালি করেন। তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট বিদেশ ভ্রমণের পেছনে কেবল রিপোর্টার পরিচয়ই মুখ্য নয়। একজন সাংবাদিক সারা জীবন শুধু সংবাদপত্রে চাকরি করে বা টেলিভিশনে বাহাদুরী করে যে বেতন পান, তা দিয়ে ঢাকায় বাড়ি গাড়ি হবার কথা নয়। আমাদের অসুস্থ রাজনীতির মত সাংবাদিকদের একটা অংশও সেই অসুস্থ ধারার শর্টকাট পথে জীবনে সফল। দৃর্বৃত্তায়নের এই হুজুগে দেশে দয়া করে কেউ শাহবাগে চলমান প্রজন্ম স্কয়ারের আন্দোলন নিয়ে কারো দালালি করবেন না। দালাল চিনতে এবং দালালের উদ্দেশ্য চিনতে নতুন প্রজন্ম ভুল করে না। ভুল করবে না।
মিডিয়াকে আরো দায়িত্বশীল হতে হবে। গুছিয়ে কথা বলতে পারে এমন রিপোর্টারকে দিয়ে নিউজ কভার করানো উচিত। অ্যা উ করে, কি বলছে নিজেই জানে না, এমন রিপোর্টারদের শাহবাগে না পাঠানোই উচিত। শাহবাগ এখন গোটা বাংলাদেশ। শাহবাগ এখন সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের পূণ্যভূমি। সেই নিউজ কভার করাতে টেলিভিশনের চ্যানেলগুলোর উচিত তাদের তুখোর রিপোর্টারদের পাঠানো। দৈনিক সংবাদপত্রগুলোর উচিত তাদের অনুসন্ধানী তুখোর রিপোর্টারদের পাঠানো। দেশের সেরা ফটো জার্নালিস্টরাই পারে শাহবাগের সুন্দর কভারেজ ফুটিয়ে তুলতে।
রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে শাহবাগের তারুণ্যের দাবানল থেকে একটা শিক্ষা পেয়ে গেছে। অসুস্থ রাজনীতি করে আর আখের গোছানো যে যাবে না সেটা দিবালোকের মত সত্য হতে যাচ্ছে। শাহবাগের আন্দোলনকে অনেকে ইতিহাসের অনেক আন্দোলনের সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন। প্রথমে বুঝতে হবে এটা একুশ শতক। ঊনবিংশ শতক, বিংশ শতক অনেক আগেই চলে গেছে। একুশ শতকের রাজনীতিতে আধুনিক চিন্তা চেতনা যুক্ত না হলে ইতিহাসের বুলি নিয়ে কেউ ঘরে বসে থাকবে না। সময় বদলায়। চিন্তা চেতনায়ও সেই সুর না বাজলে একটা গ্যাপ থেকে যাবে। সেই গ্যাপ কোনো ষড়যন্ত্র দিয়ে আটকানোর চেষ্টা হবে বুমেরাং।
আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। যেখানে কোনো অসুস্থ রাজনীতি থাকবে না। মানুষের অসুস্থ রাজনীতির পেছনে সময় দেবার সময় নাই। রাজনীতি ব্যবসা করে যারা যেভাবে নিজেদের আখের গুছিয়েছেন তাদের সেই শিক্ষাটা হলে ভালো। নইলে নতুন প্রজন্ম নতুন ইতিহাস লিখবে ফাগুনের আগুনে রাঙা নতুন বসন্তের বাংলাদেশে। মিডিয়া সংবাদের পেছনে ছুটবে, মিডিয়ার পেছনে যেন সংবাদ না ছোটে সেদিকে সবাইকে খুব খেয়াল রাখতে হবে। একাত্তরের মানবতা বিরোধী সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। দাবি একটাই। চলো চলো, শাহবাগ চলো। সবাইকে ফাগুনের আগুন ঝড়ানো দাবানলের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×