পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মাত্র ১৮৭ বার বিদেশ সফর করেছেন!!!!
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিদেশ ভ্রমণ নিয়ে পত্রিকায় প্রায় ৬০০ দিনের যে হিসাব দেয়া হয়েছে, এটি গণিত বিভ্রাট। আমি মোট ৫১৭ দিন ভ্রমণে কাটিয়েছি। এটি আমার দায়িত্বকালীন সাড়ে চার বছর সময়ের ৩১ ভাগ। আর সফর সংখ্যা মোট ১১৪ বার। একেকবার সফরে বের হয়ে ন্যূনতম এক, সর্বোচ্চ তিনটি দেশ সফর করে ফিরেছেন। সে হিসাবে তার মোট সফর সংখ্যা ১৮৭। আর মোট সফরের মধ্যে ৬২টি দ্বিপক্ষীয় সফর ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সফরের তুলনা প্রসঙ্গে দীপু মনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করতে চাই না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেট বিমান নিয়ে সফরে বের হন। এতে সময় অনেক কম লাগে। তার কোন জেট বিমান না থাকায় আক্ষেপ করেন দীপু মনি। তিনি বলেন, বিদেশ সফরে বাণিজ্যিক বিমানে করেই যেতে হয় আমাকে। তখন অন্যদের মতো বিভিন্ন দেশে ট্রানজিট নিতে হয়। সেখানে ৪-৬ কখনও ৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কখনও ভোর রাতে বিমানে চড়তে হয়।
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা জানতে চাই ১৮৭ বার বিদেশ সফর করলেন, ভালো কথা। বিদেশে ৫১৭ দিন ছিলেন, সেটাও আপনার গর্বের বিষয়। আপনার এই ১৮৭ বারের বিদেশ সফরের ৫১৭ দিনে বাংলাদেশের কতো খরচ হলো? আর আপনি বাংলাদেশের জন্য কি কি আনলেন? মেঘের গর্জন যতো বেশি বৃষ্টি হবার আশংকা ততো কম, আমরা এটাই শুধু জানি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন