somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প: চন্দ্রমনি ।। রেজা ঘটক

২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.
জলের পাশেই জেলের বাড়ি। এই জল খাল-বিল-নদী'র নয় স্বয়ং সমুদ্রের উথাল পাথাল জল। বর্ষার আগমনীতে সেই জলে নামে যৌবনের নাচন। সেই নাচতরঙ্গের সাথে যুদ্ধ করে জেলে সমুদ্রে জাল মারেন। বর্ষায় সমুদ্রে যতো হয় তুফান ভারী, জেলের জালে মাছের ততোই ঘোরাঘুরি। জেলের জালে অধিক মাছের সেই ঘোরাঘুরিতে জেলেনী'র চোখেমুখে তখন কষ্টের বাউলী বাতাসে নতুন স্বপ্নরা দেয় উঁকি। আষাঢ়-শ্রাবণ-ভাদ্র-আশ্বিন এই চার মাস সেই স্বপ্ন বুকে নিয়ে জেলেনী'র ঘোর কাটে। বছরের বাকী সময় ধরে আবারো শুরু হয় একঘেয়ে জীবন যুদ্ধের ঘানি টানার অফুরন্ত দিনযাপন। সে এক যুদ্ধ যুদ্ধ খেলা। জীবন বাজী রেখে সেই যুদ্ধে নিত্য ওঠাবসা যাদের তারাই কৈবর্ত। অনেকে বলেন জলদাশ। জলের দাশ।
সমুদ্রের এপিঠ-ওপিঠ খুব ভালো করে চেনেন চন্দ্রমনি কৈবর্ত। বারো বছর বয়সে বাবা'র কাছে সমুদ্রে মাছ ধরায় হাতখড়ি চন্দ্রমনি'র। তারপর থেকেই সমুদ্রের জোয়ার-ভাটার সঙ্গে নিত্য ওঠাবসা তার। বয়স কুঁড়ি না পেরোতেই চট্টগ্রামের উত্তর পতেঙ্গার সমুদ্র ঘেঁষা জেলেপল্লী'র জরাজীর্ন শীর্ণ কুটিরে শৈলীরানী তার ঘরে বধূ হয়ে আসলো। শৈলীরানী'র বয়স তখন কতো? বড়োজোর বারো। শৈলীরানী'র বাবাও একজন কৈবর্ত। বাড়ি চট্টগ্রামের কৈবল্যধামে। সেখান থেকেও সমুদ্র ভারী নিকটে।
সাধারণত কৈবর্ত সমাজে বিয়ে হয় দুই ভাবে। নামন্ত পদ্ধতি আর চলন্ত পদ্ধতি। বিয়ের একদিন বা দুই দিন আগে বরপক্ষ কনের বাড়িতে যায়। সঙ্গে থাকে সাধ্যমতো বাদক দল। বাজনার তালে তালে চলে কৈবর্ত নিত্য। তখন নিত্য করতে করতে কনে নিয়ে বরপক্ষের বাড়িতে এসে শাস্ত্রমতে লগ্ন সময়ে যে বিয়ে হয়, তা হল নামন্ত পদ্ধতিতে বিয়ে। আর কৈবর্ত বর যখন শ্বশুরবাড়িতে গিয়ে শাস্ত্র অনুযায়ী লগ্ন সময়ে যে বিয়ে করে, তা হল চলন্ত পদ্ধতিতে বিয়ে। কোন পদ্ধতিতে বিয়ে হবে তা উভয় পক্ষ আলাপ আলোচনা করেই ঠিক করেন। তার আগে উভয় পক্ষ 'দাভা' নিয়ে বেশ প‌্যাচাল পারেন। দাভা হল বিয়ের যৌতুক। প্রাচীনকালে কনেপক্ষ বরপক্ষ থেকে টাকা নিতেন। এখন আর সেই নিয়ম ততোটা নেই কৈবর্ত সমাজে। এখন উল্টো বরপক্ষকে কনেপক্ষের দাভা মেটাতে হয়। সে এক গুরুচণ্ডালি নিয়ম।
তো, চন্দ্রমনি'র বাবা ঘোষণা দিলেন, একমাত্র ছেলের বিয়ে নামন্ত পদ্ধতিতেই হবে। প্রয়োজনে দাভায় কিছুটা ছাড় দিতে রাজী তিনি। এর আগে পাঁচ কন্যার বিয়েতে চন্দ্রমনি'র বাবাও দাভা প্রদান করেছেন। একমাত্র ছেলের বিয়েতে সেটা উসুল করার সুযোগ যেহেতু নাই, তাই নামন্ত পদ্ধতিতে বিয়ে দিয়ে কৈবর্ত সমাজে নিজের অবস্থান ঘোষণা করতে চান চন্দ্রমনি'র বাবা যুধিষ্টির কৈবর্ত। শৈলীরানী'র বাবা হরিপদ কৈবর্ত বা কম কিসে? বন্ধু'র ছেলের সঙ্গে আদরের ছোট মেয়েকে বিয়ে দেবেন, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? তাই শখ করে নিজেই ঘোষণা দিলেন, শৈলীরানী'র জন্য এগারো কুঁড়ি নগদ নারায়ন তার দাভা হিসেবে জমা আছে। কৃষ্ণ বৈরাগী'র পঞ্চ বাদক দলের বাজনা দিয়ে চন্দ্রমনি'র বরযাত্রা শুরু হল। শ্রাবণ মাসের বাঁইশ তারিখে মা গঙ্গাকে স্মরণ করে চন্দ্রমনি আর শৈলীরানী'র বিয়ে হল।
.......................চলবে..................
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×