somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!!! বছরে বাংলা একাডেমি'র শীতনিদ্রা মাত্র এগারো মাস!!!

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা একাডেমি'র বয়স চলতি বছর ২রা ডিসেম্বর ৫৮ বছর পূর্ণ হবে। এই ৫৮ বছরে বাংলা একাডেমি কি কি প্রতিশ্রুতি পূরণ করেছে? চলুন একটু জেনে নেই বাংলা ভাষা'র সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানটি সারা বছর কি করে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে সবার আগে ডিজিটাল হওয়া উচিত ছিল বাংলা একাডেমি'র। বাংলা একাডেমি'র একটি নিজস্ব ওয়েব সাইট আছে বটে। সেটি হল: http://www.banglaacademy.org.bd । প্রমিত বাংলা বানান নিয়ে কাজ করে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ওয়েব সাইট ভিজিট করলে আপনার বানান প্রমিত হবার বদলে মাথা ঘুরে পাগল হবার দশা হতে পারে। অথবা আপনার ইতোমধ্যে জ্ঞানার্জিত বানান সম্পর্কে সন্দেহ জাগতে পারে। বাংলা একাডেমি'র ওয়েব সাইটে কেবল 'একাডেমি' বানান-ই দুইভাবে উল্লেখ আছে। কোথাও আছে 'একাডেমী', কোথাও আছে 'একাডেমি'। অবশ্য 'একাডেমী'র সুস্পষ্ট আধিক্য রয়েছে। এখন আপনি কি শিখবেন? কোন বানানটাকে আপনি সঠিক মনে করবেন?
'প্রস্তাবিত বাংলা একাডেমি আইন, ২০১১-এর খসড়া' টিও ওই ওয়েব সাইটে দেখা যায়। সেটি পড়ার জন্য আপনাকে বানান সম্পর্কে নিশ্চিত নতুন একজন পণ্ডিৎ হতে হবে। নইলে সব কথার অর্থ উদ্ধার করতে পারবেন না। আমার একটি ছোট্ট প্রশ্ন- বাঙালি জাতি সত্ত্বার মহান এই প্রতিষ্ঠানের যাকে আমরা বলে থাকি জাতির মননের প্রতীক, সেই প্রতিষ্ঠানের ওয়েব সাইটের এই করুণ দশা দেখার কি কেউ নেই? কয়েক হাজার বানান ভুলে জর্জরিত ওয়েব সাইটে বর্ণিত ওই লেখাগুলো পড়লে আপনি মনে মনে নিশ্চিত লজ্জ্বিত হবেন।
বাংলা একাডেমি'র কাজ এখন শুধু বছরে একটি অমর একুশে গ্রন্থমেলা আয়োজন। অন্যান্য কাজ সারা বছরে কারো চোখে পড়ে না। বাংলা একাডেমি'র ওয়েব সাইট থেকেও কোনো কাজের সন্ধান পাওয়া যায় না। তাহলে ওই প্রতিষ্ঠান বাকি এগারো মাস কি নাকে তেল দিয়ে শীতনিদ্রা করে কাটায়? বাংলাদেশে কি একজন মানুষও নেই, যার চোখে বাংলা একাডেমি'র এই করুণ দশা নজরে আসে না? তাহলে ৫৮ বছরে বাংলা ভাষা'র কি পরিমাণ উন্নয়ন ঘটেছে তা সহজেই অনুমান করা যায়।
বাংলা একাডেমিতে যারা চাকরি করেন, তারা পৃথিবীর সবচেয়ে সুখি প্রাণী। প্রাণী বললাম, এই কারণে যে, এদের মাস শেষে বেতন হয়, বেতনের টাকায় সংসার চলে, কিন্তু মাগার বাংলা একাডেমিতে এরা সারা বছর খোশগল্প করে কাটায়। আর সেই গল্পে বছরে অন্তঃত এক মাস, ফেব্রুয়ারি মাসে আমরাও গিয়ে যোগ দেই। খুব কষ্ট লাগে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি একাডেমি'র এমন বেহাল দশা দেখলে।
বাংলা একাডেমি'র নতুন ভবন হয়েছে। এখন সেখানে অনেক নতুন নতুন প্রকল্প অনায়াসে শুরু করা সম্ভব। অন্তঃত নিজেদের ওয়েব সাইটি তো সাবেক দশা থেকে একুশ শতকের দশায় আনা যায়! নাকি সেখানেও তেল মারা লোক না পাওয়া পর্যন্ত ঠুটো জগন্নাথের ঘুম ভাঙবে না!!
বাংলা একাডেমি'র কার্যক্রমের বাহার দেখলে আপনার মনের বাহারি রঙটি ফিকে হতে বেশি সময় লাগবে না। মাত্র ৫৮ বছরে একটি জাতীয় প্রতিষ্ঠান কেমন জীবন্ত জাদুঘরে পরিনত হয়েছে। অথচ অন্তঃত এই একটি প্রতিষ্ঠানের বাংলাদেশে সবচেয়ে বেশি সজাগ ও সরব থাকার কথা ছিল। মনের দুঃখের কথা আমি কারে যে সুধাই। ওহে বাংলা ভাষার কবি, লেখক, গবেষক, কথা সাহিত্যিক, প্রবন্ধকার, অনুবাদক, নাট্যকার, শিশু সাহিত্যক, সাংস্কৃতিকগণ, আপনারা একটু বাংলা একাডেমি'র দিকে নজর দিন। নইলে এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানটি জবাবদিহিতার অভাবে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলা একাডেমি চোখের সামনে ধ্বংস হয়ে গেলে নিরবে আপনাদেরও অনেক খারাপ লাগবে বলে আমি একশো'ভাগ নিশ্চিত। বাংলা একাডেমি'র এগারো মাসের শীতনিদ্রা ভাঙার জন্য আপনারা অন্তঃত কিছু একটা করুন, প্লিজ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×