যদি জানতেম আমার ভোটের ব্যথা, তোমায় জানাতাম ।
কে যে আমায় কাঁদায়, আমি কী জানি তার নাম ॥
কোথায় যে ভোট পড়ছে মিছে, ফিরি আমি কাদের পিছে–
সব ভোট মোর বিকিয়েছে, পাইনি ভোটের দাম ॥
এই ভোটারের ধন সে কোথায়, ভাবি জনম ধ’রে ।
বাক্স ভরে আছে যেন, পাই নে নিজের করে ।
ভোট কারে কয় সকল জানে, প্রশাসনের কানে কানে–
সারাদিনে ‘পাই নে’ ‘পাই নে’, চরম অবিশ্রাম ॥
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




