somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুর্খের গণতন্ত্রের পোস্টমর্টেম!!!

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বাংলাদেশে মোট ভোটার ৯,৬২,২৬,৫৪২ জন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের ৯ম সাধারণ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ৮,১১,৩০,৯৭৩ জন। নির্বাচনে ভোট কাস্ট হয়েছিল শতকরা ৮০ ভাগ। আওয়ামী লীগ কাস্টিং ভোটের শতকরা ৪৯ ভাগ ভোট পেয়ে জয় পেয়েছিল ২৩০ আসনে। আর বিএনপি ৩৩.২০ ভাগ ভোট পেয়ে পেয়েছিল ৩০ আসন। জাতীয় পার্টি ৭ ভাগ ভোট নিয়ে পেয়েছিল ২৭টি আসন।
২০১৪ সালের ৫ জানুয়ারির ১০ম নির্বাচনে ভোটার ছিল ৯, ২০, ০৭, ১১৩ জন। বিএনপি নির্বঅচন বর্জন করায় আওয়ামী লীগের ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। কাস্টিং ভোট দেখানো হয়েছিল ৫১.৩৭ ভাগ। এছাড়া সব মিলিয়ে আওয়ামী লীগ ২৩৪ আসন পায়। যা কাস্টিং ভোটের শতকরা ৭৯.১৪ ভাগ। জাতীয় পার্টি ৩৪ আসন পায়, যা কাস্টিং ভোটের ১১.৩১ ভাগ।
এবার একটা সরল সমীকরণ করা যাক। ৯ কোটি ২০ লাখ ৭ হাজার ১১৩ জন ভোটারের মধ্যে কাস্টিং ভোট ৫১.৩৭ ভাগ। মানে ভোট প্রয়োগ করেছেন মানে ৪ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা যায়। যদিও আমাদের নির্বাচন কমিশন রহস্যজনক কারণে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ওয়েব পেইজে আপডেট করেননি। যাউকগা, এবার ৪ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৩ জন ভোটারের ৭৯.১৪ ভাগ কত হয়? ৩ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৭৭১ জন ভোটার আওয়ামী লীগকে ভোট দিলে এই হিসাব ঠিক থাকে। কিন্তু আওয়ামী লীগ ভোট পেয়েছে হিসাবে তা দেখানো হয় ৩ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ৮৮৩টি। এখানেও হিসাবে একটা রহস্য রয়ে গেছে। যদি সেই সংখ্যাটি ৩ কোটি ৬২ লাখও হয়, তাহলে তা ২০১৪ সালের মোট ভোটারের ৩৯.৩৪ ভাগ। গণিতের হিসাবে এটা যদি ৪০ ধরি, তাহলে ৬০ ভাগ মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়নি। ৯ম জাতীয় সংসদ থেকে তাহলে ১০ম জাতীয় সংসদে আওয়ামী লীগের ভোট কার্যত কমেছে প্রায় শতকরা ১০ ভাগ। কিন্তু মুর্খের গণতন্ত্রের নিয়মে তারা এখন ক্ষমতাসীন।
তাহলে গণতন্ত্রের হিসাবটা খুব সোজা। একটি দেশের মোট জনসংখ্যার যদি অর্ধেকও ভোটার হয়, সেই অর্ধেক ভোটারের শতকরা ৩৩ থেকে ৪০ ভাগ ভোট নিয়ে একটি দল সরকার গঠন করে। দেশের বাকি ৬০ থেকে ৬৭ ভাগ মানুষ সেই ক্ষমতাসীন দলের বাইরের। আর ক্ষমতায় যাবার পর সেই দল তখন সেই ৩৩ থেকে ৪০ ভাগ লোকের চাওয়া-পাওয়া স্বার্থ মেটাতে ব্যস্ত হয়। রাষ্ট্রের ১০০ ভাগ মানুষের দায় তারা কখনও নেয় না। বর্তমান সরকারের আচরণেও সেই চিত্র বর্তমান। দেশের সকল নাগরিকের দায়িত্ব তারা ওউন করেন না। তারা নিজেদের দলের স্বার্থ মেটাচ্ছেন। এটা হলো বর্তমান গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে ভয়ংকর দুর্বল জায়গা।
একটা খসড়া হিসাবে গতকাল বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে ২০১৫ সালে। যদি সেটা ১৮ কোটিও হয়, তাহলে একটি দল মাত্র ৩ কোটির বেশি ভোট পেলেই সে ক্ষমতায় অধিষ্ঠিত হবে। গণতন্ত্র আমাদের সেই শিক্ষা দেয়। গণতন্ত্রের সবচেয়ে সহজ হিসবাটি এমন। যদি রাষ্ট্রের জনসংখ্যা হয় ১০০ জন এবং নির্বাচনে ক, খ, গ এবং ঘ ৪টি দল অংশ নেয় এবং তারা যথাক্রমে ক ৪০টি, খ ৩০টি, গ ২০টি ও ঘ ১০টি ভোট পায় (শতভাগ ভোট কাস্টিং) তাহলে ৪০টি ভোট পেয়ে ক ক্ষমতাসীন হবে। বাকী ৬০ ভোটের শতকরা ৬০ ভাগ মানুষ ক্ষমতাসীন দলকে ভোট না দিলেও তাদের শাসন শোষণ মানতে বাধ্য। অতএব গণতন্ত্র মানে সহজ বাংলায় যে লাউ সেই কদু।

..............................
২ জানুয়ারি ২০১৬
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×