ফুটবল মাঠেই শেষ নিঃশ্বাস!!!
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফুটবল মাঠে কোনো খেলোয়াড়ের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবার ঘটনা খুবই দুঃখজনক। পুরো খেলার আনন্দটাই মাটি হয়ে যায়। ফুটবল মাঠে এই নিয়ে তিনবার এমনটি ঘটল। আর ক্যামেরুনের খেলোয়াড়রা সেই দুঃখজনক ঘটনার বেশি শিকার। রুমানিয়ার বুখারেস্টে রোমানিয়ান কাপ ফুটবলে ডায়নামো বুখারেস্ট ও ভিটরুল কনস্টানটার মধ্যকার ম্যাচের তখন ৬৯ মিনিট। ডায়নামোর ক্যামেরুনিয়ান ফুটবলার প্যাট্রিক একেং হঠাৎ করে টলে পড়লেন মাঠে। সঙ্গে সঙ্গেই তাঁকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু এক ঘণ্টা পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে চলে গেলেন একেং।
গতকাল রোমানিয়ার লিগে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ২৬ বছর বয়সী একেংয়ের এমনিতে কোনো সমস্যা ছিল না। স্থানীয় প্রচারমাধ্যম জানিয়েছে হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। কাকতলীয়ভাবে কেবল ডায়নামো আর ক্যামেরুনের খেলোয়াড়েরা এর আগেও এমন ঘটনার শিকার হয়েছেন। ২০০০ সালে ডায়নামোর অধিনায়ক কাতালিয়ান হিলদান মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন। ২০০৩ সালে কনফেডারেশনস কাপে ক্যামেরুনের মার্ক ভিভিয়ান ফো একইভাবে শেষনিশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯

নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন