somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক সমকালের সাংবাদিকতা!!

০৩ রা জুন, ২০১৬ ভোর ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদের হেডলাইন: বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গের উদ্বোধনে 'নগ্ন' নাচ!

নিউজের ভেতরের অংশটি এরকম-

''বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ। সুইত্জারল্যান্ডের আল্পস পর্বতমালার বুক চিরে তৈরি হয়েছে সেই সুড়ঙ্গ। ৫৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি আল্পসের সেন্ট্রাল ক্যান্টন থেকে টিকিনো ক্যান্টন পর্যন্ত বিস্তৃত। যার ফলে অনেকটাই কমবে জুরিখ থেকে মিউনিখ পর্যন্ত রেলযাত্রার সময়। ১৯৯৯ থেকে কাজ শুরু হয়। দীর্ঘ সময় পর বুধবার সেই সুড়ঙ্গের উদ্বোধন হয়। এদিকে এই উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেখা দিয়েছে বিতর্ক।

বলা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানটি এক এক জায়গায় শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। আয়োজকদের উদ্দেশ্য ছিল, দীর্ঘ ১৭ বছর সময়ে যে মারাত্মক পরিশ্রম ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন ইঞ্জিনিয়ার থেকে শ্রমিকরা সেটাই তুলে ধরা। কিন্তু ৬০০ জন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে ওই উদ্বোধনী অনুষ্ঠান আদতে হাস্যকর ও অশ্লীল ছাড়া কিছু নয় বলে মত অনেকের। ''

কিন্তু সমকাল পত্রিকা তাদের ফেসবুক পাতায় এই সংবাদটি অত্যন্ত কৌশলে ভাইরাল করার জন্য হেডলাইনের ডানপাশে ব্রাকেটে 'ভিডিও সহ' কথাটি যুক্ত করে দেয়। সমকালের অনলাইন ভার্সনে এই সংবাদটির সঙ্গে ভিডিওটি আছে। ভিডিওটি দেখে কোথাও নগ্নতার দোষ চাপানো যায় না। অথচ পত্রিকাটি সস্তা জনপ্রিয়তা পাবার আশায় এটাকে ফেসবুকে ভাইরাল করার জন্য এবং ফেসবুকে নিজেদের পাঠকসংখ্যা বাড়ানোর জন্য যে মিথ্যার আশ্রয় নিয়ে ভণ্ডামি করেছে, এটি কোন ধরনের সাংবাদিকতা?

ওই অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। ভিডিওটি দেখে এটাকে কিছুতেই সমকালের ভাষার মত নগ্ন মনে হয়নি। অথচ একটু বাড়তি প্রচার পাবার আশায় পত্রিকাটি যে নিজেই নগ্নতার আশ্রয় নিয়ে হলুদ সাংবাদিকতার দৃষ্টান্ত তৈরি করলো, এই দায় কী সমকাল পত্রিকা এড়াতে পারে? এই কাজটি বাংলাদেশের প্রায় সকল দৈনিক করে থাকে। ফেসবুক পাতায় সংবাদের হেডলাইনের পাশে লিখে দেয় ভিডিওসহ। পাঠক আকর্ষন করার এই সস্তা কৌশলটি মোটেও গ্রহনযোগ্য নয়। একটি প্রথম শ্রেণীর দৈনিককে ফেসবুকে এমন কাঙালিপনা শোভা পায় না। এগুলো অনলাইন নিউজপোর্টাল করলেও দেশের প্রথম শ্রেণীর একটি দৈনিকের এমন নগ্নতা মানায় না।

ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে বাংলাদেশে কত কিসিমের যে ভণ্ডামি চলছে, এটা আমরা যারা ডিজিটাল বিষয়ের সঙ্গে জড়িত, তাদের চোখ এড়ায় না। আমি সমকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশককে এ ধরনের নিউজ ভাইরাল করার সস্তা কৌশল এড়ানোর আহবান জানাই। পাশাপাশি নিজেদের নগ্নতা আড়াল করারও পরামর্শ দেই। ওই পত্রিকায় আমার অনেক বন্ধু আছেন। তাদেরও এটি দেখে লজ্বা পাবার কথা! একটি প্রথম শ্রেণীর দৈনিককে এত দেউলিয়াত্ব মানায় না।

...................................
৩ জুন ২০১৬

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ ভোর ৬:২৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×