somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বাজেট এবং ভোদাই জনগণ!!

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোনে সর্বোচ্চ কলরেট প্রতি মিনিট ২ টাকা। এর সঙ্গে ৩ শতাংশ সম্পূরক, ১৫ শতাংশ ভ্যাট এবং এক শতাংশ সারচার্জ দিতে হতো গ্রাহককে। ফলে ওই এক মিনিটের জন্য একজন গ্রাহকের খরচ হতো ২ টাকা ৩৯ পয়সা। নতুন বাজেটে সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করায় এখন একজন গ্রাহকের খরচ বেড়ে হবে ২ টাকা ৪৪ পয়সা।

সবচেয়ে আশ্চার্যের বিষয়, গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বিদ্যমান তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন। পুরো জুন মাস নতুন বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে। অনেক বিষয়ে পরিবর্তনও আসবে। তারপর বাজেট পাস হবে ৩০ জুন ২০১৬ তারিখে। আর তা গ্রাহক বা ভোক্তাদের জন্য কার্যকর হবে ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে।

কিন্তু মোবাইল ফোন কোম্পানিগুলো আজ শুক্রবার সকাল থেকেই গ্রাহকদের উপর বাড়তি সম্পূরক করের বোঝা চাপিয়ে দিয়েছেন। পুরো জুন মাস মোবাইল ফোন কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে যে কোটি কোটি টাকা সম্পূরক শুল্ক বাড়ানোর অযুহাতে তুলে নেবে, এটা সম্পূর্ণ অবৈধ। অথচ বাংলাদেশে এই প্রাকটিস বন্ধ করার কেউ নাই।

এর আগে সিগারেট কোম্পানিগুলো বাজেট দেওয়ার এক মাস আগে থেকে গ্রাহকদের পকেট কাটা শুরু করেছে। অথচ নতুন বাজেট কার্যকর হবে ১ জুলাই থেকে। আর বাজেটের সকল পরিবর্তন তখন থেকেই একজন ভোক্তার ভোগ করার কথা। এই যে বাজেট কার্যকর করার আগেই বাংলাদেশে বিভিন্ন পণ্যের নানান কিসিমের দাম বাড়িয়ে ভোক্তা অধিকার ক্ষুন্ন করার লাইসেন্স নিয়েছে একশ্রেণীর ব্যবসায়ীরা, এদের জন্য সরকারের আইন কোথায়? রাষ্ট্র কত কাল এসব অনিয়ম হজম করবে? নাকি নিজেদের দুঃশাসন মোকাবেলা করার জন্য কিছু ব্যবসায়ীদের এভাবে অবৈধ কার্যকলাপ করার অলিখিত অধিকার রাষ্ট্রই দিয়ে রেখেছে? নইলে এর কোনো সুরাহা হয় না কেন?

..........................
৩ জুন ২০১৬
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১২
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×