কেস স্ট্যাডি-১: বাংলাদেশের!
নতুন মডেলের মটর সাইকেল কিনে না দেওয়ায় ফারদিন হুদা মুগ্ধ নামের এক বখাটে ছেলে তার মা-বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে! মাত্র এসএসসি পাশ করা এই ছেলেকে কিছুদিন আগেই তার বাপ ৫ লক্ষ টাকা দিয়ে একটি মটর সাইকেল কিনে দিয়েছিলেন। ছেলে এবার নতুন মডেলের মটর সাইকেল কিনতে চেয়েছিল। সেটা না পেয়ে মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে।
কেস স্ট্যাডি-২: মার্কিন যুক্তরাষ্ট্রের!
এবার সামারের ছুটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে শাশা ওবামা একটি রেস্টুরেন্টে কাজ করেছে। সেই হোটেলের ম্যানেজার শাশাকে টেবিল মোছা থেকে শুরু করে হোটেলের যাবতীয় সব কাজ করিয়েছে। হোটেলে অন্য কর্মীরা যা করেছে প্রেসিডেন্ট কন্যা শাশাও তাই করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে বলে শাশাকে আলাদাভাবে কোন ধরনের ছাড় দেওয়া হয়নি। পাশাপাশি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট বাবার সন্তান হয়েও শাশা হোটেলের এই কাজ করতে মোটেও লজ্জা পায়নি। বরং এই কাজকে কাজ মনে করেই একনিষ্ঠতার সঙ্গে কাজটি করেছে। ফার্স্ট লেডি মিশেল ওবামা মেয়েকে হোটেলে কাজ করতে একবারও না করেনি বরং শাশাকে নানাভাবে কাজে উৎসাহিত করেছেন।
উপরের দুইটি কেস স্ট্যাডি থেকে আপনি এবার ভাবুন ছেলেমেয়েদের কীভাবে মানুষ করবেন। অর্থের দাপট, ক্ষমতা, দম্ভ, অন্যদের কাছে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে ছেলেমেয়ে মানুষ করবেন নাকি ছেলেমেয়েকে নিজেদের মত সাবলম্বী করার জন্য স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবেন? মূলত আপনার সন্তান আপনি কীভাবে মানুষ করবেন এই সিদ্ধান্ত আপনাকেই (মা-বাবা) আগে নিতে হবে!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




