somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে হচ্ছেন ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট?!

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারেস্টিং ব্যাপার হলো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সে দেশের জনগণ কখনো কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সরাসরি ভোট দেয় না। মার্কিন জনগণ সরাসরি একজন ইলেকটরকে ভোট দেন। আরো মজার ব্যাপার হলো, ব্যালোট পেপারে অনেক সময় আবার ইলেকটরদের সবার নামও থাকে না। এই ইলেকটরদের বলা হয় ইলেকটোরাল কলেজ। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে জনসংখ্যা অনুযায়ী মোট ৫৩৮ জন ইলেকটর রয়েছেন। এই ৫৩৮ জন ইলেকটর নির্বাচন করবেন নতুন প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্টকে কমপক্ষে ২৭০ জন ইলেকটরের সমর্থন লাগবে।

ইলেকটোরাল কলেজ ৫৩৮ জন = ১০০ জন সিনেটর+ ৪৩৫ জন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ+৩ জন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার প্রতিনিধি। আগামীকালকের নির্বাচনে ইউএস কংগ্রেসের মোট ৩৪ জন সিনেটর এবং ৪৩৫ জন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসহ মোট ৪৬৯ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। বর্তমানে আপার হাইজ বা সিনেটে রিপাবলিকানরা সংখ্যা গরিষ্ঠ (৫৪ জন সিনেটর) আর ডেমোক্র্যাটরা সংখ্যা লঘিষ্ঠ (৪৪ জন সিনেটর)। দুইজন স্বতন্ত্র সিনেটর। লোয়ার হাউজ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ-এ রিপাবলিকানরা (২৪৬ জন প্রতিনিধি) সংখ্যা গরিষ্ঠ। ডেমোক্র্যাটরা সংখ্যালঘু (১৮৬ জন প্রতিনিধি)। আর ভ্যাকেন্ট ৩ টি আসন।

সবচেয়ে মজার ব্যাপার হলো, একটি অঙ্গরাজ্যে যে দল সংখ্যাগরিষ্ঠ ইলেকটরদের সমর্থন পাবেন, সেই অঙ্গরাজ্যের শতভাগ ইলেকটরের সমর্থন সেই দলের প্রেসিডেন্ট প্রার্থীর নামে কাউন্ট হবে। অর্থ্যাৎ যে অঙ্গরাজ্যে যে দল সংখ্যাগরিষ্ঠ ইলেকটরদের সমর্থন পাবে, সেখানে শতভাগ ভোট সেই দলের প্রেসিডেন্ট প্রার্থীর নামে যোগ হবে। যেটাকে বলা হয় পপুলার ভোট।

আরো মজার ব্যাপার হলো, একজন প্রার্থী সংখ্যাগরিষ্ঠ পপুলার ভোট পেলেও ইলেকটোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রেসিডেন্ট হতে পারবেন না।

আগামীকাল ৩৪ সিনেটের ৩৪টি আসনে আর হাউজ অব রিপ্রেজেন্টেটিভ-এর ৪৩৫টি আসনে ভোট হবে। ৩৪টি আসনের মধ্যে রিপাবলিকান ২৪টি আসনে আর ডেমোক্র্যাটদের ১০টি আসনে ভোট হবে। ডেমোক্র্যাটদের হাউজে জিততে হলে আরো ৩০টি আসনে জিততে হবে। উভয় দলে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি!

তো ফাইনালি কে হচ্ছেন ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট? রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন? মিডিয়াগুলোর জরিপ বলছে গতকাল পর্যন্ত হিলারি ৪৫% আর ট্রাম্প ৪৪% এ এগিয়ে। আজ রাতে এটা কাঁটায় কাঁটায় সমান সমান হয়ে যাবে কী? ৮ নভেম্বর নির্বাচন। ৯ নভেম্বর রেজাল্ট। সারা বিশ্বের চোখ এখন কে যাচ্ছেন হোয়াইট হাউজে তার দিকে!

এবারের নির্বাচনে হিলারি ক্লিনটন খরচ করেছেন মোট ১.৩ বিলিয়ন ডলার। আর ডোনাল্ড ট্রাম্প খরচ করেছেন ৭৯৫ মিলিয়ন ডলার। হিলারির খরচ এসেছে (হিলারি নিজে ৫৫৬ মিলিয়ন+ ডেমোক্র্যাট দল ফান্ড রাইজিং ৫৪৪.৪ মিলিয়ন+সুপার পিএসি ১৮৮ মিলিয়ন) মোট ১.৩ বিলিয়ন ডলার। আর ডোনাল্ড ট্রাম্পের খরচ এসেছে (ট্রাম্প নিজে ২৪৮.৩ মিলিয়ন+ রিপাবলিকান দলের ফান্ড রাইজিং ৪৮৬.৭ মিলিয়ন+ সুপার পিএসি ৬০.১ মিলিয়ন) মোট ৭৯৫ মিলিয়ন ডলার।

আমার বাজি ট্রাম্পের পক্ষে। আপনারটা কার পক্ষে?
.............................
৭ নভেম্বর ২০১৬

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×