এখন গুড়াদুধ নিয়া শুরু হইবো টাকার খেলা
১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশ কয়েক দিন ধইরা দৈনিক ইত্তেফাকের রিপোর্টগুলা খেয়াল করতাছিলাম। আমার মনে হয় শুধুমাত্র ঐ পেপারেই বাচ্চাদের গুড়াদুধে মেলামাইন নিয়া ধারাবাহিক রিপোর্ট করতাছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের রেজাল্ট নিয়া কেমন একটা রাখঢাক ভাব। খালি বলতাছে আনুষ্ঠানিক ভাবে ফলাফল না পাইলে গুড়াদুধের কোনো কোম্পানীর বিরূদ্ধে ব্যাবস্থা নেয়া হবে না....ব্লা ব্লা ব্লা। একাধিক গবেষণাগারে গুড়াদুধ পরীক্ষা করানো ইত্যাদি ইত্যাদি।
কিন্তু কথা হইলো সারা দুনিয়াতে যখন নেসলের মত কোম্পানী তার উৎপাদিত গুড়াদুধ নিজের উদ্যোগে বাজার থাইকা সরায়া নেয়, তারা বাংলাদেশে নিরব কেন?
আমাদের সরকার বরাবরের মতই অথর্ব। মহামাননীয় উপদেষ্টাগণ (ঝাঁটা মারি ঐগুলারে) বিলাইয়ের মত মিঁউ মিঁউ করতাছে। গুড়াদুধ খায়া দেশের মানুষের (বিশেষত বাচ্চাদের) যে মরার দশা হইছে সেই দিকে কুনু খেয়াল নাই। নেসলের কিটক্যাট বা সমমানের চকোলেটবারগুলা নিয়া এক উপদেষ্টা কইলোঃ এগুলা যেন পাবলিকে আপাততঃ কম খায়। অথচ নেসলের একই প্রডাক্ট অনেক দেশেই অলরেডি ব্যান হইছে। আমরা কি এতটাই মেরুদন্ডহীন? ধিক্ নিজেকে।
আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট আনুষ্ঠানিকভাবে বিএসটিআইকে দেয়া হইছে। তারা আবার এই রিপোর্ট বানিজ্য মন্ত্রনালয়ে পাডাইছে। কি হইবো আমরা সবই জানি......(নাদানদের জন্য বলতাছিঃ লেখার টাইটেল দ্রষ্টব্য)।
আসুন আমরা সবাই নিজ-নিজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের এই ব্যাপারে সচেতন করে তুলি। নিজেদের রক্ষার ভার আমাদের নিজেদেরকেই নিতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন