এ শহরের সাথে রাগ করেছিলাম আমি,
রাগ করেছিল শহরের সর্বশেষ জীবিত জোনাকিটাও।
এ শহর নাকি দেখতে চায়না জোনাকির আলো
শুনতে চায়না সুনীল কিংবা জীবনানন্দ।
আমি জীবনের গল্প শুনেছিলাম শহর থেকে দূরে
যেখানে মানুষ ঘুমোয় সংগিণীর সাথে তোমাদের সন্ধ্যা শুরু হবার আগে,
তোমাদের গল্প বলিনা আমি সেখানে
পাছে জোনাকিরা শহুরে হয়ে উঠে।
আমি ফিরে যাই অরন্যে
যেখানে রবিঠাকুরের প্রথম প্রেম লুকোচুরি খেলে।
আমি জোনাকি খোজব
যখন জ্যোৎস্না রাত স্নান করবে পদ্মপুকুরে।।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




