
বইয়ের নামঃ প্রেম ও অপ্রেমের গল্প
লেখকঃ রেজওয়ান ইসলাম
বইয়ের ধরনঃ গল্প সংকলন
প্রকাশনীঃ কারুবাক প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬
মূল্যঃ ২০০ টাকা (প্রচ্ছদ মূল্য)
প্রাপ্তি স্থানঃ বই মেলার ৮৬ নম্বর স্টল।
অনলাইন প্রাপ্তি স্থানঃ রকমারিডটকম।

লেখালেখির শুরুটা ব্লগে এবং উইকিপিডিয়ায়।উইকিপিডিয়ার শীর্ষ ৩০০ উইকিপিডিয়ানের একজন ছিলাম--দুই বাংলা মিলিয়ে।সম্প্রতী আমার গল্প-গ্রন্থ “প্রেম ও অপ্রেমের গল্প প্রকাশিত হয়েছে।প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী।সেফ ছিলাম না;তাই এতদিন পরে,মেলা যখন শেষ তখন পোস্ট দিচ্ছি।
গল্পগুলো মৌলিক নয় বরং অনূবাদিত।
জনপ্রিয় ছয় জন লেখকের ছয়টি গল্প স্থান পেয়েছে এই গল্প গ্রন্থে।গল্পগুলোর বিষয় বস্তু প্রেম,ভালোবাসা,ঘৃণা,বিচ্ছেদ।একটি গল্প উত্তর-আধুনিক ধাঁচের।ফলে স্বভাবতই গল্প গ্রন্থের নাম দেওয়া হয়েছে – “প্রেম ও অপ্রেমের গল্প”।
জাপানের টোকিও শহরের পটভূমিতে লেখা “ফরাসী প্রেম পত্র” গল্পে পাঠক আবিষ্কার করবেন এক জাপানী তরুণীর সাথে এক ফরাসী যুবকের হৃদয় ছোয়া প্রেমের গল্প।
“মানব যন্ত্র” গল্পটি সাবেক মাওবাদী চীনের পারমানবিক স্থাপনার ভেতরে একটি মহিলার তার স্বামীর সাথে পুনমিলনের গল্প।
“ড্রেসিংরুম” গল্পটি আবর্তিত হয়েছে দুজন মহিলা ও একটি ড্রেসিংরুম কে ঘিরে।
“দ্যা গার্ল আই হেট” গল্পে লেখিকা মোনা আওয়াদ মানুষের বিচিত্র স্বভাব ও মনোজগৎ তুলে ধরেছেন।গল্পের নামহীন প্রধান চরিত্রটিকে একই সাথে ভালোবাসা যায় এবং ঘৃণা করা যায়।লেখিকা গল্প কথনে সফল কারণ পাঠক অনুভব করতে পারে এমন ভাবাবেগ তিনি সৃষ্টি করতে পেরেছেন।
“সারস বউ” গল্পে বর্ণিত হয়েছে এক বিপর্যস্ত নারীর কাহিনী যিনি তার বিয়ের অনুষ্ঠানের মাত্র দশ দিন আগে বিয়ে ভেঙে দিয়েছেন এবং একটি বিজ্ঞানসংক্রান্ত অভিযানে টেক্সাস উপসাগরে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
“নির্লজ্জ” গল্পে প্রতারক নাগরিক পেশাজীবিদের আপাতদৃষ্টিতে সীমাহীন সরবরাহে বিরক্ত হয়ে কোর্টনি ও স্টেফানি কয়েকজন কাউবয়ের সাথে বন্ধুত্ব করতে টেক্সাসের দিকে যাত্রা করে।
আশা করি পাঠকদের ভাল লাগবে।
রকমারি লিঙ্কঃ
https://www.rokomari.com/book/211550/prem-o-aopremer-golpo
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




