যে পথে তোমার আলো মায়ের মমতা নিয়ে পড়ে আছে
যে চোখ দেখেছে তোমাকে বিপুল বিস্ময়ে
কিভাবে সে ভুলে যাবে? কিভাবে আধারে হারাবে?
দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ হলুদে সবুজে অপরূপা
গভীর নিমগ্ন প্রার্থনায় ডুবে আছে।
কিছুতেই কোন তাড়া নেই
বয়ে যায় পৌষের দিন একান্ত স্তব্ধতায়
সেটাই নিয়তি যেন তার
কোথাও কোন শূণ্যতা নেই
বুক তবু ভারী হয়ে আছে
চারদিকে এত যে আলোর প্লাবন
জমকাল দিন মন তবু বারবার ডুবছে আঁধারে
কি এক আলো আঁধারীতে সে কেবলই চায় যে হারাতে।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





