দুঃখগুলো ব্যক্তিগত বন্ধ থাকুক সিন্দুকে
পারলে সে সব রাখুক মনে পিছের যত নিন্দুকে
এই যে ফুলের গন্ধভরা মন ভুলানো জ্যোৎস্না রাত
এই যে শ্রাবণ ঝরো ঝরো আকাশ মায়ায় বাড়ায় হাত
বুক ভরে যে উঠছে ফুঁসে আনন্দ ওই ছলাৎছল
স্রোতের টানে যাই ভেসে যাই কোথায় হারায় চোখের জল
ভোরের আলোয় মন কেড়ে নেয় দোয়েল শ্যামার মিষ্টি শিষ
মন ভোলানো বাংলা মা যে হেসেই জানায় শুভাশিষ
হলদে-সবুজ মাঠের পাশেই নদীর বুকে নাচছে ঢেউ
পাহাড়-নদী-সমতলের এমন দেশ আর পাবে কেউ?
আকাশ মাটি জল হাওয়ার এই মায়ার টানে আটকে যাই
ভালবাসি তোমায় মাগো তোমার বুকে দিও ঠাঁই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





