নতুন বছর সবার জন্য আনুক নতুন দিন
সেই আনন্দে নাচুক সবাই তাধিন তাধিন ধিন
আনুক মহাপ্রাণের প্লাবন উৎসব হোক সবার
জানলাগুলো খোলাই থাকুক কাটুক কিছু আঁধার
সবার সঙ্গে পা মিলিয়ে চলতে হবে আজকে
সাহস করে বিদায় দিয়ে ভয় দ্বিধা আর লাজকে
সবার ঘরে জ্বলুক আলো সুখও থাকুক সঙ্গে
আনন্দময় নববর্ষ, স্বাগত এই বঙ্গে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




