somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন আছিস জুয়েল ...

২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন খুব একা থাকি কিংবা মন খারাপ হয় তখনই মনে পড়ে। খুব ছোট বেলায় সম্ভবত প্রাইমারীতে ফোর কিংবা ফাইভে পড়ি। জুয়েল আমার খুব ক্লোজ ফ্রেন্ড। বাসা ছিল কাছাকাছি। আমার বাসা থেকে বেরিয়ে ওর বাসার সামনে গিয়ে দাড়িয়ে থাকতাম। ও বের হলে একসাথে স্কুলে যেতাম। মজার ব্যাপার হলো কারো কাছে ঘড়ি ছিলোনা। কিন্তু আমি ওর বাসার সামনে যাওয়ার মিনিট খানেকের মধ্যেই ও বেরিয়ে আসতো। কখনো জিজ্ঞাসা করা হয়নি তুই বুঝিস কেমনে যে আমি এসেছি।

প্রচন্ড বৃষ্টির মধ্যে বাসার সামনে আমরা দুজন ফুটবল নিয়ে দাপাদাপি করতাম। কিংবা স্কুলের মাঠে এক হাটু পানি র মধ্যে দৌড়াদৌড়িতে আমাদের মজাই ছিলো আলাদা।

যাই হোক প্রাইমারীর পর হাইস্কুলে থাকাকালেই ওর বাবা ওদেরকে নিয়ে অন্য কোথায় যেনো চলে গেলো। এরপরও মাঝে মধ্যে দেখা হয়ে যেতো ওরা বেড়াতে আসলে।

তারপর একদিন সেই দুসংবাদ টি শুনলাম। মায়ের উপর অভিমান করে জুয়েল আত্মহত্যা করেছে। প্রথমে বুঝতে পারিনি। আমাকে যখন জানানো হলো তখন ওই কথার কোন গুরুত্বই আমার কাছে ছিলোনা। আত্মহত্যা কি জিনিস সেটাই তো জানতামনা। আর জুয়েল কেন মরবে? যাই ই ঘটুক আমি তো জানি জুয়েলের সঙ্গে দেখা হবেই।

আস্তে আস্তে দিন যায়.. মাস যায়.. বছর যায় কিন্তু জুয়েল আর আসেনা। ওর বাবাকে দেখলে ছুটে যাই.. জিজ্ঞেস করি কেউ কোন উত্তর দেয়না।

একসময় বুঝলাম জুয়েল আর আসবেনা। খুব কষ্ট হয়। প্রায় 17/18 বছর আগের ঘটনা। তারপরেও আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে ...কেমন আছিস জুয়েল ? বোকার মতো এই কাজটা কেন করতে গেলি তুই ? তোর কি একবারও মনে হলোনা অন্য সবার যে কি কষ্ট হবে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।”

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৭

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।” ...বাকিটুকু পড়ুন

গুপ্তমুক্ত বাংলাদেশ চাই

লিখেছেন সালমান মাহফুজ, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৪

আর কত কাল গুপ্ত থেকে
চলবে তোদের এই রাজনীতি
মুখোশ খুলে মুখটা দেখা
'গুপ্ত' শুনলেই লাগে ভীতি

সুযোগ বুইঝা ঘাপটি মারোস
সুযোগ বুইঝা সাজোস বীর
হলগুলা কি তোদের একার
ছদ্মবেশী ছাত্রশিবির

ক্ষমতা ভাই খুব আরামের
তাইতো ছিলি লুঙ্গির তলে
লুঙ্গি... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×