কিছু শৈশব
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০০১.
ছোট বেলায় আমার একটা রেডিও ছিল।কতোই বা আর তখন আমি!পাঁচ কিংবা ছয়!সারারাত বালিশের পাশে রেডিও টা নিয়েই ঘুমুতাম।খাওয়া থেকে শুরু করে,বেড়ানো,দৌড়ানো এমনকি বাথরুমেও ওটা ছিল আমার একান্ত সঙ্গী।পাশের বাড়ির পড়শি একবার রেডিওটা ফেলে দিয়েছিল বলে অ-নে-ক দিন ঝগড়া ছিল ওর সাথে।সময়ের আবর্তনে আমার হাতে মুঠোফোন,ল্যাপটপ কতো কিছুই এলো!আরও কতো কিছুই আসবে!তবু সেই সামান্য টু ব্যান্ডের রেডিও টার শুন্যস্থান কখনো কি পূরণ হবার!একেই বলে,বুঝি প্রথম প্রেম!হয়তো !হয়তোবা না।
০০২..
ছোটবেলায় বাবা আমাকে অংক করাতেন।সরল,সুদ-কষা,লাভ-ক্ষতির পাটিগাণিতিক অংক।ডাক্তারি বিদ্যার পাশাপাশি অংকটা বেশ ভালোই পারতেন বাবা।আমি অতোটা পারতাম না।অংকের মতো sensitive বিষয়ে ভালো করার মতো যথেষ্ট ধীর মস্তিষ্কের অধিকারী আমি কখনোই ছিলাম।মাষ্টাররা প্রায় বাবার কাছে অমনোযোগীতার জন্য অভিযোগ করতেন।বাবা কিছু বলতেন না আমায়।জীবনের খাতায় এখনো কতো উল্টো পাল্টা হিসেব নিকেষ করি!তবু বাবা কিচ্ছু বলেন না ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন