আর শাহবাগের সেই
হার না মানা দুরন্ত বালিকা,
যার শ্লোগান এখন ইথারে ইথারে ।
সেই খেটে খাওয়া রিকশাওয়ালা মাজেদ আলি
ওরা সবাই আজ ফাঁসির দাবি নিয়ে এসেছে।
ওদের সাথে এই আগুন দুপুরে
আফিসের কেরানি নুরুল আলম।
এক পা ওয়ালা জসীম মোল্লা ।
পিতার চোখ রাঙানি ফাঁকি দিয়ে এসেছে সদ্য শৈশব পেড়ুনো স্বপ্নবাজ ইশকুল ছাত্র।
মায়ের কোলের অবুঝ শিশুর দাবি আজ ফাঁসি।
দেশের প্রত্যেকটি জীবন্ত প্রাণের দাবি আজ ফাঁসি।
শাহবাগের দোকানবন্দি ফুলগুলোর দাবি আজ ফাঁসি।
পাশেই জাদুঘরে রাখা
বীরশ্রেষ্ঠদের রক্ত মাখা পোষাকের দাবি আজ ফাঁসি।
দেশ মাতৃকার সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে,
প্রজন্মের পর প্রজন্ম,
এই প্রজন্ম চত্ত্বরে ফাঁসির মন্ঞ্চ বানাবে।
শাহবাগের এই দুপুর তাই এখন
লাখ মানুষের জনসমুদ্র।
প্রজন্ম চত্ত্বর,ফেব্রুয়ারি ০৭,২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



